সইফ আলি খানকে দেখতে হাসপাতালে শাকিব খান, ছবি ভাইরাল

আরেকটি ছবিতে দেখা গিয়েছে, সইফ আলি খানকে দেখতে গিয়েছেন শাকিব খানও। সেটাও AI দিয়ে তৈরি করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় গোটা দেশ উত্তাল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়ে। সেদিন বাড়িতেই ছিলেন সইফ আলি খান। চোরের সঙ্গে প্রথমে সম্মুখীন হন তারকা দম্পতির ছোট ছেলে জেহর নার্সের। এরপর চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে আসেন সইফ আলি খান। এবং পরিবারকে বাঁচাতে চোরের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং অভিনেতাকে ছয়বার কোপ মেরে পালায় অভিযুক্ত। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন অভিনেতা। তাঁকে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। শরীরে ৬ টি আঘাত পেয়েছেন তিনি। ৫ ঘন্টা অস্ত্রোপচার সম্পন্ন হয় তাঁর। শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয়েছে অভিনেতা এখন বিপদমুক্ত। সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

এদিকে নবাবের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছেন বলিউডের অনেকেই। এবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশের কিং খান শাকিব খান। কি অবাক হচ্ছেন? না তিনি দেখতে যাননি। তবে একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সইফকে হাসপাতালে দেখতে গিয়েছেন অভিনেতা। সাকিব খানকে খুব চিন্তিত দেখাচ্ছে। শুধু শাকিব নন, শাহরুখ খান, সলমান, অমিতাম বচ্চনেরও একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে অভিনেতাকে দেখতে গিয়েছেন তাঁরা। আসলে শাহরুখ খান সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে দেখতে গিয়েছেন ঠিকই কিন্তু হাসপাতালের ভিতরের কোনও ছবি ভাইরাল হয়নি। আসলে হাসপাতালে তারকাদের সইফকে দেখতে যাওয়ার সব ছবিই ভুয়ো।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবিগুলি বানানো হয়েছে। আজ সকালেও সইফ-করিনার AI-দিয়ে নির্মিত হাসপাতালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম বিপাকে পড়েছিলেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা। তেমনই AI দিয়ে বানানো ভুয়ো ছবিগুলিতে দেখা গিয়েছে, বলিউড অভিনেতা সলমান খান হাসপাতালে সাইফ আলি খানকে দেখতে গিয়েছেন। ছবিতে সইফকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। মন খারাপ। তাঁর দিকে তাকিয়ে আছেন শাহরুখ। পাশে চিন্তিত স্ত্রী করিনা কাপুর। এটাও এআই দিয়ে তৈরি করা। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, সইফ আলি খানকে দেখতে গিয়েছেন শাকিব খানও। সেটাও AI দিয়ে তৈরি করা।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ