ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ শাকিরার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, তিনি স্প্যানিশ ট্যাক্স জালিয়াতির অভিযোগে একটি আবেদন চুক্তি প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। আরও জানা গিয়েছে যে, প্রসিকিউটররা ৪৫ বছর বয়সী গায়িকা শাকিরা (SHAKIRA) কে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তাঁর অর্জিত আয়ের ১৪.৫ মিলিয়ন ইউরো ($14.7 মিলিয়ন) স্প্যানিশ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এনেছেন। এমনকি গায়িকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ নিষ্পত্তি করার জন্য স্প্যানিশ প্রসিকিউটরদের দেওয়া একটি চুক্তি প্রত্যাখ্যান করেছেন।

প্রসিকিউটররা বলেছেন যে, তিনি ২০১১ সালে স্পেনে চলে যান। কারণ এফসি বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তখনই প্রকাশ্যে আসে। তাঁকে বিয়ে করে তিনি স্পেনে চলে যান। যদিও তিনি ২০১৫ সাল পর্যন্ত বাহামাসে থাকাকালীন অফিসিয়াল ট্যাক্স বজায় রেখেছিলেন। তাঁর আইনজীবীদের দাবি, বার্সেলোনার আদালতে বিচার না হওয়া পর্যন্ত কোনও খবরে পৌঁছানো যাবে না৷ তবে শাকিরা তাঁর এহেন দোষ একেবারেই অস্বীকার করেছেন। তিনি তাঁর নির্দোষতা সম্পর্কে একেবারে নিশ্চিত।কিন্তু প্রসিকিউটররা তা একেবারেই মানছেন না। এমনকি শাকিরা “আত্মবিশ্বাসী” যে, তাঁর নির্দোষতা আদালতে প্রমাণিত হবেই। যদিও প্রসিকিউটররা তাৎক্ষণিকভাবে এএফপি-এর অনুরোধের কোনো সাড়া দেননি। এছাড়া শাকিরার প্রতিরক্ষা দল যুক্তি দিয়েছে যে, তিনি শুধুমাত্র ২০১৫ সালে সমস্ত ট্যাক্সের বাধ্যবাধকতা পূরণ করে স্পেনে চলে গিয়েছিলেন। এমনকি তিনি স্প্যানিশ কর কর্তৃপক্ষকে 17.2 মিলিয়ন ইউরো প্রদান করেছেন। পাশাপাশি আরও জানা যায় যে, তাঁর অনেক বছর ধরে কোষাগারের কাছে কোনও ঋণ নেই”।

শাকিরার প্রতিরক্ষা দল আরও বলেন যে, ২০১৪ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ট্যুর থেকে বেশিরভাগ অর্থ উপার্জন করেছিলেন। এছাড়াও তিনি যেহেতু স্পেনে ছয় মাসের বেশি বসবাস করেননি, তাই ট্যাক্স আইনের অধীনেও পড়েন না বলে দাবি তাঁদের। তবে বার্সেলোনার একটি আদালত মে মাসে গায়কের অভিযোগ প্রত্যাহার করার আবেদন খারিজ করে দিয়েছিল। এমনকি ২০২১ সালের অক্টোবর মাসে আর্থিক প্রতারনা নথিপত্রের একটিতে শাকিরার নামও ছিল, যা “প্যান্ডোরা পেপারস” নামে পরিচিত। এই পর্যন্ত শাকিরা, ৬০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছেন। সম্প্রতি তিনি তাঁর স্বামী ফুটবলার পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ত্যাগ করে আলাদা হয়ে গিয়েছেন। দম্পতির দুটি সন্তান রয়েছে।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫