কাপুর পরিবারের কোন কড়া নিয়মের কাছে হার মেনেছিল শাম্মী-মুমতাজের ভালবাসা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বর্ণযুগে বহু প্রেমকাহিনী আলোচনায় এসেছে, যার অনেকটাই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। তেমনই এক আলোচিত অপূর্ণ প্রেমের গল্প শাম্মী কাপুর ও মুমতাজের। এক সময় মুমতাজ নাকি শাম্মী কাপুরের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তাঁকে বিয়ে করার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু সেই ইচ্ছেই শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক ভেঙে দেয়।

ষাটের দশকের শেষে মুক্তি পাওয়া ‘ব্রহ্মচারী’ ছবির শুটিংয়ের সময়ই শুরু হয় শাম্মী কাপুর ও মুমতাজের ঘনিষ্ঠতা। তখন শাম্মী কাপুর সদ্য প্রথম স্ত্রী গীতা বালিকে হারিয়েছেন, আর মুমতাজ বয়সে অনেকটাই ছোট-মাত্র ১৭-১৮ বছরের তরুণী। বয়সের ব্যবধান তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং দু’জনেই একে অপরের প্রতি আকৃষ্ট ছিলেন।

আরও পড়ুন: রণবীর সিংকে খুনের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের হ্যারি বক্সারের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বই পুলিশের

বহু বছর পরে এক সাক্ষাৎকারে মুমতাজ নিজেই জানান, তিনি শাম্মী কাপুরকে বিয়ে করতে রাজি ছিলেন। কিন্তু সমস্যা তৈরি হয় কাপুর পরিবারের রক্ষণশীল মানসিকতা নিয়ে। বিশেষ করে রাজ কাপুর এই সম্পর্কে আপত্তি তোলেন। তাঁর কড়া নিয়ম ছিল -কাপুর পরিবারের পুত্রবধরা বিয়ের পর বাইরে কাজ করতে পারবেন না। তখন মুমতাজ ছিলেন ব্যস্ত অভিনেত্রী, কেরিয়ার ছাড়ার সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত ছিলেন না। এই সম্পর্কের জেরেই মুমতাজের হাতছাড়া হয় রাজ কাপুরের স্বপ্নের প্রজেক্ট মেরা নাম জোকার। লুক টেস্ট পর্যন্ত দেওয়ার পরও শেষ মুহূর্তে তাঁকে ছবিটি ছাড়তে হয়। রাজ কাপুর আশঙ্কা করেছিলেন, ভবিষ্যতে যদি শাম্মী কাপুর ও মুমতাজের বিয়ে হয়ে যায়, তবে কাজ নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

শেষ পর্যন্ত এই প্রেম পরিণতি পায়নি। ১৯৬৯ সালে শাম্মী কাপুর বিয়ে করেন নীলা দেবীকে। অন্যদিকে, মুমতাজও জীবন এগিয়ে নিয়ে যান এবং ১৯৭৪ সালে ব্যবসায়ী ময়র মাধবানিকে বিয়ে করেন। আজও তাঁদের দাম্পত্য সুখী। সময় বদলেছে, মানুষ বদলেছে-কিন্তু শাম্মী কাপুর ও মুমতাজের এই অসম্পূর্ণ প্রেমকাহিনি আজও বলিউড ইতিহাসের এক আবেগঘন অধ্যায় হয়ে রয়ে গেছে।

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার