রণবীর কাপুর ও সঞ্জয় দত্তের চূড়ান্ত শত্রুতা, মুক্তি পেল ‘শামশেরা’-এর ট্রেলার

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত তানতান উত্তেজনা। মুক্তি পেল 'শামশেরা'-এর ট্রেলার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ‘শামশেরা’-এর ট্রেলার। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। এর আগে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রণবীর। পর্দায় দুজনেই দুজনের বড় শত্রু। টিজারে খানিকটা ঝলক দেখা গেলেও ট্রেলারে যেন আরও বেশি বোঝা গেল। এক উপজাতির অন্তর্ভুক্ত মানুষকে নিজের আওতায় এনে ক্রীতদাস বানিয়ে রেখে দেওয়া ও তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার চালানোর প্রতিবাদে গর্জে ওঠে রণবীর। নিজের উপজাতির প্রধান হয়ে তাদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সে।

অন্যদিকে দারোগা শুধ সিং হিসাবে ৬২ বছর-বয়সী অভিনেতা সঞ্জয় দত্তের অভিনয় সত্যিই সাড়া জাগানো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে পোস্টারটি ফেলেছিলেন যাতে তাকে পুলিশের ইউনিফর্ম পরে দেখা যাচ্ছে তাঁকে। কপালে একটি বিশাল লাল টীকা হাতে একটি চাবুক। গল্পের প্রেক্ষাপট কাজা শহর। ব্রিটিশ শাসনকালে অত্যাচারিত এক উপজাতির কন্ঠ হয়ে দাঁড়ায় শামশেরা। লুঠপাঠ চালিয়ে নিজের গোষ্ঠীকে সুন্দর জীবন দিতে বদ্ধপরিকর। কিন্তু ব্রিটিশের চক্ষুশূল হয়ে দাঁড়ায় নেটিভদের বাড়বাড়ন্ত। তাদের দমাতে উঠেপড়ে লাগে ব্রিটিশরা। আর তাদের সাথেই হাত মেলায় শুধ সিং। যার বিরোধীতা করতে শুরু করে শামশেরা রণবীর। 

ইতিমধ্যেই নিজের লুক ইন্সটাগ্রামে শেয়ার করে নিয়েছেন সঞ্জয় দত্ত। ২২ জুলাই হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির সময়েই মুক্তি পাবে এই প্রযোজনা সংস্থার ছবি। রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত ছাড়াও এই ছবিতে এক উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন বাণী কাপুর।  

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট