প্রতারণার শিকার শান্তিলাল মুখোপাধ্যায়, অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা

অভিনেতার ফোনে একটি মেসেজ আসে সেখানে ছিল বিদ্যুতের বিলের নামে একটি লিঙ্ক। আর সেই লিঙ্কে ক্লিক করতেই আড়াই লক্ষ টাকা খোয়ালেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফেক মেসেজ বা ফোনকলের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ছক নতুন নয়। মাঝেমাঝেই নতুন নতুন পদ্ধতিতে চলে এই অসামাজিক কাজ। এবার সেই ফাঁদেই পা দিলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। জানা যাচ্ছে অভিনেতার ফোনে একটি মেসেজ আসে সেখানে ছিল বিদ্যুতের বিলের নামে একটি লিঙ্ক। আর সেই লিঙ্কে ক্লিক করতেই আড়াই লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা। ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে ওই টাকা খোয়া যাওয়ার পরেই সরশুনা থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। 

১৩ জুন একটি মেসেজ আসে অভিনেতার কাছে সেই মেসেজে লেখা ছিল দিনের দিন বিদ্যুতের বিল না মেতালে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তৎক্ষণাৎ সেই মেসেজে আসা লিঙ্কে ক্লিক করে টাকা মিটিয়ে দেন অভিনেতা। এরপরেই একটি উড়ো ফোন আসে তাঁর কাছে। এক ব্যাক্তি ফোনের অপার থেকে তাঁকে বলেন পেমেন্ট আপডেট হয়নি তাই তাঁকে আরও ১১ টাকা পাঠাতে হবে। একটি লিঙ্কও পাঠান তিনি। আর সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা বেরিয়ে যায় শান্তিলাল মুখোপাধ্যায়ের। 

এই ঘটনা নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরেই এই পন্থায় প্রতারণা চালাচ্ছে শহরে একটি নতুন চক্র। কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত অভিযোগও দায়ের হয়েছে। বিদ্যুতের বিল মেটানোর জন্য লিঙ্ক পাঠিয়ে তা শোধ করতে বলা হচ্ছে। বিল মেটানো থাকলেও তা পাঠানো হচ্ছে। আর সেই লিঙ্কেই ক্লিক করলে সর্বস্বান্ত হবেন আপনি। এতদিন এই ফাঁদে পা দিয়েছেন সাধারণ এবার সেই তালিকায় নাম যোগ হল বাঙালি অভিনেতার। তাই এমন কোনও লিঙ্কে ক্লিক করার আগে তা জাচাই করতে ও সাবধান হতে বলছে পুলিশ। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান