জানেন কি ‘শোলে’-তে সবথেকে কম পারিশ্রমিক পেয়েছিলেন অমিতাভ-জয়া?

মাত্র ৩ কোটি বাজেটে নির্মিত হয়েছিল শোলে। আর ছবির জন্যে সবথেকে বেশি পারিশ্রমিক ছিল ধর্মেন্দ্রর। তিনি তার ভূমিকার জন্য ১,৫০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বর্ণালী বলিউডের একটি আইকনিক চলচ্চিত্র শোলে। বলা চলে, মেগাস্টার অমিতাভ বচ্চনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল এই ছবি। ১৯৭৫ সালে রিলিজ হলেও ছবিটিকে বর্তমান প্রজন্মও ভালমতো গ্রহণ করেছেন। কারণ বলিউডকে বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়ার অন্যতম হাতিয়ার ছিল এই ছবিটি। ছবিতে অমিতাভের পাশাপাশি আরও অভিনয় করেছিলেন আমজাদ খান, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া প্রদা, সঞ্জীব কুমার। যাঁদের মধ্যে মাত্র ৪ জনই এখন বেঁচে রয়েছেন। যাই হোক, এখন ভাবছেন তো, আচমকাই এই ছবি নিয়ে কেন এত আলোচনা? তাহলে কি ট্রেন্ডিংয়ে পড়ে এই ছবিরও নতুন সংস্করণ তৈরি হতে চলেছে? না একেবারেই নয় এই ছবির পুনঃসংস্করণ তৈরি করার সাহস বোধহয় কারোরই নেই। যাই হোক, আজ আলোচনা করব তখনকার দিনে এই ছবিতে অভিনীত সমস্ত তারকা কাস্টদের পারিশ্রমিক কত ছিল?

কারণ ছবিটি সে সময়ে বলিউডের সবথেকে ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল। তাঁদের পারিশ্রমিক জানলে চোখ কপালে উঠবে! কারণ বর্তমান যুগের মতো এত উচ্চমাত্রার পারিশ্রমিক ছিল না কারোরই। তবুও শোলে এমন একটি চলচ্চিত্র, যা আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনে গেঁথে রয়েছে। রমেশ সিপ্পি পরিচালিত, ছবিটিতে সমস্ত তারকার প্রশংসনীয় অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। শোলে ছবি তৈরির নেপথ্যে অনেক মজার গল্প আছে। যার মধ্যে একটি তারকাদের পারিশ্রমিক। মাত্র ৩ কোটি বাজেটে নির্মিত হয়েছিল শোলে। আর ছবির জন্যে সবথেকে বেশি পারিশ্রমিক ছিল ধর্মেন্দ্রর। তিনি তার ভূমিকার জন্য ১,৫০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ধর্মেন্দ্রের পরে, সঞ্জীব কুমার দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন, যিনি ফিল্ম থেকে ১.২৫ লাখ টাকা আয় করেছিলেন।

অমিতাভ বচ্চন ছিলেন ছবিতে সেকেন্ড লিড, তবুও তিনি সঞ্জীব কুমারের চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন। জানা গেছে, ছবিটির জন্য অভিনেতা ১ লাখ টাকা আয় করেছিলেন। আর মহিলা সুপারস্টারদের কথা বলতে গেলে, ছবিতে বাসন্তীর ভূমিকায় অভিনয় করেছিলেন হেমা মালিনী, তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৭৫,০০০ টাকা। জয়া বচ্চন, যিনি রাধা চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি মাত্র ৩৫,০০০ টাকা উপার্জন করেছিলেন, কাস্টদের মধ্যে সবচেয়ে কম বেতনের অভিনেতা ছিলেন তিনি। অন্যদিকে ম্যাক মোহনস, যিনি সাম্বা চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি ১২ ০০০ টাকা পেয়েছিলেন, কালিয়া চরিত্রে অভিনয় করেছিলেন ভিজু খোটেকে,তিনি ১০ ০০০ টাকা দেওয়া হয়েছে এবং ইমাম সাবের চরিত্রে অভিনয় করেছিলেন এ কে হাঙ্গল, তার ভূমিকার জন্য মাত্র ৮,০০০ টাকা পেয়েছেন।

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…