শ্রেয়া ঘোষালের কটকের কনসার্টে চরম বিশৃঙ্খলা, পদদলিত হয়ে আহত বহু ভক্ত

এবার পদপিষ্টের ঘটনা প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের কটকের কনসার্টে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কোনও বড় দুর্ঘটনা ঘটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পদপিষ্টের ঘটনা প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের কটকের কনসার্টে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়ের ঠ্যালায় দু’জন ভক্ত অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কটকের বালি যাত্রায়। যেখানে শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল। এবং তিনি পারফর্ম করেছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে কনসার্টে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। যার ফলে দুজন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তবে কটক পুলিশের তৎপরতায় কোনও সাঙ্ঘাতিক দুর্ঘটনা ঘটেনি।তবে কটকের পুলিশ কমিশনার জানিয়েছেন যে, একজন দর্শক সামান্য আহত হয়েছেন। একটি প্রতিবেদন অনুসারে, গতকাল কটকের কনসার্টে গায়িকার উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল জনতা মঞ্চের দিকে এগিয়ে আসেন।

যার ফলে কনসার্টে একটি বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে কিছু সময়ের জন্যে পরিবেশনা বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর গায়িকা আবারও তাঁর পরিবেশনা শুরু করেন। তবে এই ঘটনায় বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও অজ্ঞান হয়ে পড়ে যান, তাদের মধ্যে একজন মহিলা ভক্ত ছিলেন। চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে তাঁরা সুস্থ আছেন।

এই ঘটনায় কটকের পুলিশ কমিশনার এস দেব দত্ত সিংহ, জানিয়েছেন, “কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। এটা সত্য যে বিশাল জনতা ছিল, তবে আমরা সঠিকভাবে এটি পরিচালনা করেছি। একজনের সামান্য আঘাত লেগেছে। কিন্তু তাঁর অবস্থা স্থিতিশীল।” তবে এই ঘটনায় শ্রেয়া কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এদিকে, কনসার্টের আগে, তিনি X (টুইটার) তে তার ভক্তদের সঙ্গে তিনি আলাপচারিতা করেছিলেন। গায়িকা পোস্টে বলে ছিলেন, “আজ একটি অনুষ্ঠানের জন্য কটকে যাচ্ছি কিন্তু দুই দিনের মধ্যে কী ঘটবে তা নিয়ে উত্তেজিত।” বিশ্বজুড়ে শ্রেয়ার বিশাল ভক্ত রয়েছে এবং তার ভক্তরা তার সরাসরি পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সবসময়।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব