আরজি কর-কাণ্ডে সরব শ্রেয়া ঘোষাল, পিছিয়ে দিলেন সেপ্টেম্বরে কলকাতার কনসার্ট

নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল সেদিন, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে রাত ঠিক ৩-৪ টে নাগাদ একজন কর্মরত চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার এক মাস হতে চলল, এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মামলার সুরাহা হয়নি। বর্তমানে এই মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। আর সুপ্রিম কোর্টে উঠে গিয়েছে মামলা, আগামী ৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী রায় ঘোষণা হবে। যাই হোক, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এখন সারা দেশ উত্তাল। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই দফায় দফায় মিছিল বের করছেন, অপরাধীর কঠোর শাস্তি দাবি করছেন। বিষয়টি বলিউড পর্যন্তও পৌঁছেছে। আলিয়া ভাট থেকে আয়ুষ্মান খুরানা, সকলেই তরুণী চিকিৎসক মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি অরিজিৎ সিংও আরজি কর-কাণ্ড নিয়ে একটি গান গেয়েছেন। এবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় কনসার্ট পিছিয়ে দিলেন বিশ্বখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল।

বাংলার মেয়ে হলেও নিজের সুরেলা কন্ঠে গোটা পৃথিবীবাসীর মন জয় করেছেন গায়িকা। শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন গায়িকা নিজেই। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আরজি কর-কাণ্ডের জন্যে এই মূহুর্তে কলকাতায় কোনও কনসার্ট করবেন না তিনি। অক্টোবরে তাঁর কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি। তবে তারিখ এখনও জানানো হয়নি। শ্রেয়া জানিয়েছেন, আরজি করের ঘটনা তিনি প্রভাবিত। ঘটনার নৃশংসতায় তিনি শিউরে উঠছেন বারবার।

এই পরিস্থিতিতে কলকাতায় গানের কনসার্ট করার মতো মানসিক অবস্থায় তিনি নেই। পাশাপাশি কলকাতায় আরজি করের ঘটনার প্রতিবাদে যে কর্মসূচি চলছে, তাকে সমর্থন জানিয়ে শনিবার সকালে বিবৃতিতে শ্রেয়া লিখেছেন, ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে প্রভাবিত। এক জন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমার মন বারবার শিউরে উঠছে। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল সেদিন, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। সেটি আপাতত আগামী অক্টোবরে হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’’ কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন শ্রেয়া। জানিয়েছেন, অক্টোবরের কবে কনসার্টটি হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে সরব হয়ে দেশজুড়ে প্রতিবাদের মিছিল বের হয়েছে। এখন সবার একটাই দাবি তরুণী চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি এবং মেয়েদের নিরাপত্তা।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে