দেরাদুন কনসার্টে দর্শকের দ্বারা হেনস্থার শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন, ভিডিও ভাইরাল

দেরাদুনে কনসার্টে গিয়ে 'জুতোপেটা' খেলেন 'ধুরন্ধর' গায়িকা জেসমিন স্যান্ডলাস। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেরাদুনে কনসার্টে গিয়ে ‘জুতোপেটা’ খেলেন ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। ভিডিওটি তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গতকাল, শনিবার (১৮ জুলাই) দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় জেসমিনের কনসার্ট। হাজার হাজার ভক্তরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গায়িকার গান উপভোগ করেন। তিনি কনসার্টে ‘সিপ সিপ’, ‘শারারাত’, ‘লাওয়ান’-এর মতো তাঁর একাধিক সুপারহিট গান গেয়েছিলেন। যাতে দর্শকরা মুগ্ধ হয়ে যান। একই দিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধিরও একটি রাজনৈতিক সমাবেশ ছিল।

যা ছিল জেসমিনের কনসার্টের থেকে খানিকটা দূরে। কিন্তু রাজনৈতিক সমাবেশের চেয়ে গায়িকার কনসার্টেই বেশি লোক সমাগম হয়েছিল। যা সংবাদের শিরোনামেও ওঠে। কিন্তু শুরুর দিকে অনুষ্ঠান ভালমতো চললেও শেষের দিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে অনেকেই মঞ্চের গায়িকার সঙ্গে দেখা করার জন্যে ছুটে যায়। তাঁর জন্যে ভক্তরা উল্লাস করেন, গোলাপ দেন এবং হাত মেলানোর জন্য এগিয়ে যান। গায়িকাও কাউকে নিরাশ করেননি। তিনিও ভক্তদের সঙ্গে দেখা করতে গেলেই তাঁকে ঘিরে ধরেন একদল যুবক। তাঁকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেন। জুতো ছোড়েন। ভিডিওতে দর্শকদের সেই উত্তেজনা স্পষ্ট। গায়িকাকেও বেশ অস্বস্তির সম্মুখীন হতে দেখা যায়।

 

ভিডিওটি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, “ধুরন্ধর গায়িকা জেসমিন স্যান্ডলাসকে ঘিরে ধরেছে জনতা। তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছে। তিনি দেরাদুনে গান গাইছিলেন। একটি গান শেষ করার পর তিনি ভক্তদের অভিবাদন জানাতে মঞ্চ থেকে নিচে নেমে আসেন। কিছু লোক তাঁদের তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছে, এটা অন্যায়।” এই ঘটনার কয়েকদিন আগে একটি কনসার্টে গায়িকা তাঁর বাগদত্তাকে পরিচয় করে দিয়েছিলেন। এরপরেই এমন ঘটনা ঘটল। তবে ভিডিওটি নিয়ে এখনও কিছু বলেননি গায়িকা।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী