বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, লর্ডস: বিফলে গেল রোহিত অনবদ্য শতরান। ব্যর্থ হল বিরাট কোহলির ঝোড়ো ইনিংস। অধিনায়ক শুভমন গিলের ৭৭ রানের অতি প্রয়োজনীয় ইনিংসও কাজে এল না। মাঝের ও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় জয়ের আশা জাগিয়েও তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২৭ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। আর এই জয়ের ফলে ২-১ ব্যবধানে একদিনের সিরিজও কব্জা করলেন হ্যারি ব্রুকরা। রবিবার (১৯ জুলাই) প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ৩৮৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে  ৫০ ওভারে সাত উইকেট খুঁইয়ে ৩৬০ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর সেই সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দিয়েছেন দুই ওপেনার বেন ডাকেট ও জেকব বেথেল। দুজনে শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। শুরুতে খানিকটা সংযতভাবে খেললেও সময় গড়াতেই হাত খুলে মারতে শুরু করেন। ১৫.৪ ওভারেই ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৫১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন বেথেল। খানিকবাদে অর্ধশতরান পেয়ে যান ডাকেটও। দুই ব্যাটারের জুটি ভাঙতে গিয়ে কালঘাম ছুটে যায় ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত ৩১তম ওভারে বল করতে এসে বেথেলকে আউট করে ১৯২ রানের পার্টনারশিপ ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুর্ভাগ্যজনকভাবে শতরান থেকে বঞ্চিত হন বেথেল। ৯৩ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তবে বেথেল আউট হলেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বেন ডাকেট ও জো রুট দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১০৮ বলে ১৫টি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের চতুর্থ শতরান পূর্ণ করেন ডাকেট। হাতে উইকেট থাকায় টি টোয়েন্টি ম্যাচের মতোই ব্যাট করে মাত্র ৭৯ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন ডাকেট ও রুট। ৪৪তম ওভারে বল করতে এসে ডাকেটকে থামান প্রিন্স যাদব। ততক্ষণে ১৩৩ বলে ১৪১ রানের এক দুরন্ত ইনিংস খেলেছেন ইংলিশ ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও একটি ছক্কায়।

ডাকেট সাজঘরে ফেরার পরে জুটি বেঁধে দলকে ৪৪.১ ওভারেই ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জো রুট ও হ্যারি ব্রুক। হাত খুলে খেলে চারটি চারের সাহায্যে মাত্র ৩৯ বলেই অর্ধশতরান পূর্ণ করেন রুট। বিপজ্জনক হয়ে ওঠার আগেই ৪৭তম ওভারে ব্রুককে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। আউট হওয়ার আগে ১২ বলে ১৪ রান করেন ইংলিশ অধিনায়ক। পাঁচ নম্বরে নামা জস বাটলার কার্যত তাণ্ডব চালান। ৪৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে পর পর দুটি ছক্কা ও চার হাঁকিয়ে ২০ রান নেন। চতুর্থ উইকেটে ১৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন রুট ও বাটলার। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩৮৭ রানে থামে ইংল্যান্ড।  জো রট ৪৮ বলে ৭৪ ও বাটলার ১৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ধীর ও শান্তভাবে খেলতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক শুভমন গিল। ইংলিশ বোলারদের যাবতীয় আক্রমণকে ভোঁতা করে দিয়ে শক্ত ভিতের উপরে দাঁড় করান দলকে। ৫৩ বলে আটটি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের ২০তম অর্ধশতরান পূর্ণ করেন গিল। ১১১ বলেই ১০০ রানের পার্টনারশিপ দাঁড় করান। প্রথম দুই ম্যাচে ব্যর্থ রোহিতও ৫০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৫তম ওভারে আক্রমণে এসে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান আদিল রশিদ। তাঁর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়ে যান শুভমন গিল (৮৪ বলে ৭৭)। ভেঙে যায় ১৪৭ রানের পার্টনারশিপ।

শুভমন সাজঘরে ফেরার পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের কাছে বড্ড অসহায় দেখাচ্ছিল ইংলিশ বোলারদের। হাত খুলে মারতে থাকেন রো-কো। দ্বিতীয় উইকেটে মাত্র ৭৭ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। চারটি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ৮৪ বলেই একদিনের ক্রিকেটে নিজের ৩৪ তম শতরান করার রেকর্ড গড়েন রোহিত। শেষ পর্যন্ত ৩৯তম ওভারে বিপজ্জনক হয়ে ওঠা রোহিতকে ফিরিয়ে ১১৩ রানের পার্টনারশিপ ভাঙেন জেকব বেথেল। সাজঘরে ফেরার সময়ে ১৭টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে যান রোহিত শর্মা।

এর পরে খোলস ছেড়ে বেরিয়ে হাত খুলে খেলতে থাকেন বিরাট কোহলি। ৪৬ বলেই তিনি ৭৪তম অর্ধশতরান পূর্ণ করেন। ৪৩ ওভারে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু পরের ওভারেই বল করতে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন স্যাম কারেন। তৃতীয় বলে ফিরিয়ে দেন ঈশান কিশনকে (১৪ বলে ১২) আর শেষ বলে শ্রেয়স আইয়ারকে (৩ বলে শূন্য)। শেষ ৩০ বলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৪ রান। তখনও ম্যাচের ভাগ্য ছিল পঞ্চাশ-পঞ্চাশ। কেননা ক্রিজে ছিলেন বিরাট কোহলি। বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। নিজের পরের ওভারে বিরাটকে (৫৯ বলে ৭৪) ফিরিয়ে ম্যাচের রং বদলে দেন স্যাম কারেন। ৪৭তম ওভারে জোফ্রা আর্চারের বলে পর পর দুটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন লোকেশ রাহুল। চাপের মুখে পরের বলে বড় শট খেলতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। ৮ বলে করেন ১২ রান। রাহুলের বিদায়ের সঙ্গে সঙ্গে ভারতের হার নিশ্চিত হয়ে যায়। ৪৮তম ওভারে অক্ষর পটেলকে (৩ বলে ২) সাজঘরের পথ দেখান স্যাম কারেন। অষ্টম উইকেটে গুরনুর ব্রার ও আর্শদীপ সিংহ এলোপাথাড়ি খেলে ৩১ rররান যোগ করে দলের স্কোর ৩৬০ রানে পৌঁছে দেন দুজনে। আর্শদীপ ৬ বলে ১৫ এবং গুরনুর ১৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে স্যাম কারেন ১০ ওভারে ৭৫ রান দিয়ে চার উইকেট ঝূলিতে পুরেছেন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম