অরিজিতের সঙ্গে আড্ডা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজের, তবে কি তৃণমূলে যোগ দিচ্ছেন গায়ক

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির একটি ছবি ভাইরাল হতেই চর্চা শুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর শেষে কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রীর সামনে ‘গেরুয়া’ গান গেয়ে ফেলার জন্যে কম ঝক্কি পোহাতে হয় নি, মেলোডি কিং অরিজিৎ সিংয়ের। তাঁর কলকাতা কনসার্ট বাতিল হয়ে যাওয়ার জোগাড় হয়ে পড়েছিল। এমনটাই বিরোধী দল দাবি তুলেছিলেন। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়, নির্ধারিত দিনেই অরিজিতের শো গিয়েছে, তবে বিপুল জনরাশির জন্যে তাঁর শো হয়েছে ইকো পার্কের বদলে অ্যাকোয়াটিকাতে। যাই হোক, অরিজিৎ মুলত বাংলার ছেলে হলেও কাজের জন্যে এখন তাঁর বাস মুম্বইতে। ১০ বছর গানের কেরিয়ারে এখন তাঁর বিশ্বজোড়া খ্যাতি।

বাঙালির সবসময়ই তাঁকে নিয়ে বিশেষ গর্ব। চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে। তখন থেকেই জল্পনা শুরু! তবে কি তৃণমূলে নাম লেখাচ্ছেন অরিজিৎ। তবে এবার অরিজিতের যে ছবিটি ভাইরাল হয়েছে, তা রীতিমতো জল্পনাকে উস্কে দিয়েছে। আসলে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির একটি ছবি ভাইরাল হতেই চর্চা শুরু। তবে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজের সঙ্গে অরিজিতের সাক্ষাতের কারণ কি?

ছবিতে দেখা গেল জিয়াগঞ্জে গঙ্গার পাড়ে বসে দুজনে আড্ডা দিচ্ছেন তাঁরা। মনোজ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে নেট-নাগরিকদের জানালেন, এই জায়গাটি অরিজিতের বড়ই প্রিয়! গায়কের সারল্য তাঁর মন কেড়ে নিয়েছে তাঁর। বাড়িতে এলেই জিয়াগঞ্জের রাস্তায় সম্পুর্ণ তারকা তকমা ছেঁটে ফেলে স্কুটার নিয়ে ঘুরে বেড়ান অরিজিৎ। ছেলেদের স্কুলে নিয়ে যান। বাজার করেন। কালকের গান থেকেও তাঁর সারল্যতা বেশি মানুষের মন জয় করেছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের