সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর থেকে একেবারে সুখের সংসারে দিন কাটাচ্ছেন সোহিনী ও শোভন। কাজের ব্যস্ততা থাকলেও দুজনেই সমান তালে সামলান সংসার ও কেরিয়ার। খুবই ঘরোয়া স্বভাবের সোহিনী। অভিনয়ের পাশাপাশি রান্নাঘরকেও ভালোবেসে সামলান তিনি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা দেন রান্নার নানা মুহূর্ত। কখনও লুচি,কখনও বিশেষ কোনো খাবার! রান্না করতে যে ভীষণ ভালোবাসেন তা আর অজানা নয়।

এবার মকর সংক্রান্তির আগে পিঠে পুলি বানানোর তোড়জোড় শুরু করেছেন সোহিনী। বাঙালির এই বিশেষ উৎসবে ঘরে ঘরে পিঠে পায়েস তৈরির রীতি আজও অটুট। যদিও এখন মিষ্টির দোকানেই সব পাওয়া যায়,তবু বাড়িতে তৈরী পিঠের স্বাদ আলাদা। আর সেই প্রস্তুতিতেই দেখা গেল সবচেয়ে ঝামেলার কাজ নারকেল করানো। কিন্তু স্ত্রী যখন বাড়িতেই পিঠে বানানোর সিদ্ধান্ত নিয়েছেন,তখন পাশে না দাঁড়িয়ে থাকা যায় নাকি! তাই মেরুন রঙের টি-শার্ট আর হাফ প্যান্ট পরে প্রস্তুতি নিয়ে ফেললেন শোভন।

আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যের জেরে নেটপাড়ায় তোলপাড়! যশের সাথে নাম জড়াতেই কি নিজের অ্যাকাউন্ট ডিলিট করলেন অভিনেত্রী?

একেবারে ঘরোয়া পরিবেশে, গুনগুন করে গান গাইতে গাইতেই নারকেল কোরাতে দেখা গেল তাঁকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন সোহিনী নিজেই। শোভনের অগোছালো লুক আর মন দিয়ে কাজ করার ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই প্রস্তুতিতে তাঁরও আনন্দের কমতি নেই। আসলে এর আগেও বহুবার দেখা গিয়েছে, রান্নাঘরে সোহিনীকে সাহায্য করতে পিছপা হন না শোভন। কখনও সোহিনী লুচি ভাজছেন, আর শোভন বেলে দিচ্ছেন, এমন দৃশ্য তাঁদের সংসারে একেবারেই স্বাভাবিক।

সোহিনী নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, রান্না তাঁর খুব প্রিয় কাজ। বাড়িতে রান্নার লোক থাকলেও মাঝেমধ্যে নিজের হাতেই নানা রকমের পদ বানান তিনি। আর স্ত্রীর রান্নার বড় ভক্ত শোভন। সে কথা তিনি বারবার স্বীকার করেছেন। সোহিনীর হাতের রান্নাতেই নাকি সবচেয়ে বেশি স্বস্তি আর ভালোবাসার স্বাদ পান তিনি। ২০২৪ সালে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন সোহিনী-শোভন। এক বছরের দাম্পত্য জীবন পেরিয়ে আপাতত হাসি-আনন্দ আর ভালোবাসায় ভরপুর সংসারেই কাটছে তাঁদের দিন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে