কিশোর কুমারের মৃত্যুবার্ষিকীতে জানুন তাঁর সম্পর্কে কিছু অজানা কথা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বৃহস্পতিবার প্রখ্যাত গায়ক কিশোর কুমারের (Kishore Kumar) ৩৫ তম মৃত্যুবার্ষিকী। ১৯২৯ সালে বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কিশোরকুমার। তাঁর বাবা-মা গায়কের নাম রেখেছিলেন আভাস কুমার গাঙ্গুলী। কিন্তু পরবর্তীকালে কর্মজীবনে পা দেওয়ার পর তার নাম পরিবর্তন হয়ে হয় কিশোর কুমার গাঙ্গুলী।   হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, অসমিয়া, গুজরাটি, ভোজপুরি, মালায়ালাম এবং ওড়িয়া ভাষায় গান গেয়েছেন কিশোর কুমার। শুধু গায়ক হিসেবেই নয় একাধারে তিনি ছিলেন প্রখ্যাত অভিনেতা, সংগীত পরিচালক, প্রযোজক এবং গীতিকার। পাশাপাশি লেখক, চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিতি পান। বলিউডের শ্রেষ্ঠ প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আটটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান কিশোরকুমার।

অভিনেতা অশোক কুমারের ভাই কিশোর কুমার একজন প্রখ্যাত গায়ক হিসেবে পরিচিতি পেলেও, অবাক করার বিষয় হল তিনি কখনোই গায়ক হিসেবে কোনও প্রশিক্ষণ নেননি। তিনি ভাই অনুপ কুমারের অস্ট্রিয়ান রেকর্ড গুলি শুনেই গান শিখেছিলেন। কিশোর কুমার সম্পর্কে আরও একটি অবাক করা তথ্য হল আন্তর্জাতিক গায়ক রবার্ট কিশোর তাঁকে নিজের আইডল বলে মনে করতেন। এমনকি পরবর্তী কালে তিনি নিজের নামের সঙ্গে কিশোর কুমারের নাম যোগ করেছিলেন।।

হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, অসমিয়া, গুজরাটি, ভোজপুরি, মালায়ালাম এবং ওড়িয়া ভাষায় গান গেয়েছেন কিশোর কুমার। শুধু তাই নয় ‘আকে সিধি লাগি দিল পে’ গানটিতে বলিউডের প্রথম শিল্পী হিসেবে নারি ও পুরুষ উভয় কণ্ঠেই গান গেয়েছিলেন প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী। গানটি প্রথমে কিশোর কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের গাওয়ার কথা ছিল। কিন্তু লতার অনুপস্থিতিতে গানটি পুরুষ এবং মহিলা উভয় কণ্ঠেই গেয়েছিলেন কিশোর কুমার।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক