আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

নিজস্ব প্রতিনিধি: সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল বলিউডের অন্যতম চর্চিত দম্পতির মধ্যে এক। বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর ২০২৪ সালে চার হাত এক হয় তাঁদের। বিশিষ্ট অভিনেতা বিহারীবাবুশত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী হিন্দু ধর্মে বিশ্বাসী, আর জাহির ইসলাম ধর্মাবলম্বী। তাই জাহিরকে বিয়ে করার পর সোনাক্ষীকে প্রচুর ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল। এমনকি বিয়ের পোস্টে কমেন্ট সেকশনটি পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এসেছিলেন সোনাক্ষী। সেখানে সোহা তাঁকে জিজ্ঞাসা করেন, কেন তিনি শুরুতে জাহিরের সঙ্গে সম্পর্ক গোপন রেখেছিলেন? উত্তরে অভিনেত্রী বলেন, সম্পর্ক গোপন করার মূল কারণ হল কাজ। অভিনেত্রীর কথায়, “যখন আপনি একজন অভিনেত্রী তখন বেশিরভাগ আলোচনা আপনার প্রেমের সম্পর্ক নিয়েই হবে। প্রায় সকলেরই একমাত্র আলোচনা আপনি কার সঙ্গে ডেট করছেন কিংবা কার সঙ্গে দেখা করছেন। আমি চেয়েছিলাম মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক, আমার সম্পর্ক নিয়ে নয়। আমি অনেক পরিশ্রম করেছি, চাইনি আমার কাজ এই আলোচনার মধ্যে হারিয়ে যাক।”

সোনাক্ষী আরও বলেছেন যে তিনি প্রায় তিন বছর ধরে জাহিরের সঙ্গে ডেট করছিলেন। কিন্তু এই তিন বছরে একবারের জন্য বাবা-মাকে সেই সম্পর্কের কথা জানাননি। তিনি চাননি বাবা মা তাঁর সম্পর্কের কথা অন্য কারও মাধ্যমে এই সম্পর্কের কথা জানুন। তাই সোনাক্ষী ডেটিংয়ের কথা সবার কাছ থেকে গোপন রেখেছিলেন।

সোনাক্ষী আরও বলেন যে, তিনি এটাই বুঝতে পারেন না যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন পর্যন্ত না তাঁদের কেন এই বিয়েতে এত আপত্তি। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই মনে করেছিলেন মা হতে চলেছেন সোনাক্ষী। যদিও অভিনেত্রী বা তাঁর স্বামী এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

রেইন রেভ পার্টিতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা তরুণীর, তারপর যা ঘটল…

৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রী কে?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ