বিয়ে হয়েছে মাত্র ৪ মাস, মা হতে চলেছেন নাকি সোনাক্ষী, গুঞ্জন নেটমহলে

ছবিতে তাঁরা তাঁদের আরাধ্য পোষ্য কুকুরের সঙ্গে পোজ দিয়েছেন। ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়েছে মাত্র চার মাস। এর মধ্যেই প্রেগনেন্ট সোনাক্ষী? ব্যাপার কী? গত ২৩ জুন সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ৭ বছরের দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দিয়েছেন অভিনেত্রী। যেহেতু সোনাক্ষী হিন্দু এবং জাহির ইকবাল মুসলিম, তাই বিশেষ আইন অনুযায়ী বিয়ে হয়েছে তাঁদের। সোনাক্ষীর বিয়ে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে। যাতে তারকা দম্পতির উভয় পরিবারই উপস্থিত ছিলেন। যদিও মুসলিমকে বিয়ের জন্যে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু কোনও কিছুতেই পাত্তা দেননি নায়িকা। চুটিয়ে সংসার করছেন। এমনকী বিয়ের পর সবসময় জুটিতেই ছবি দিচ্ছেন নায়িকা। এবার ওই ছবি ঘিরেই নয়া গুঞ্জন।

মা হতে চলেছেন নাকি সোনাক্ষী সিনহা! যদিও বলিউড অভিনেত্রীদের একটু ঢিলেঢালা পোশাক পরতে দেখলেই চারপাশে গুঞ্জন শুরু হয়ে যায় প্রেগনেন্সির। এবার কি তেমনইই কিছু হল? আসলে গতকাল রাতে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল একটি ফটোশুট এর সিরিজ শেয়ার করছেন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যদিও ছবিগুলি তারকা খচিত দিওয়ালি পার্টির ছিল। যেখানে সোনাক্ষী-জাহিরের ফ্যাশন সেন্স মুগ্ধ করেছে সকলকে। অভিনেত্রী লাল আনারকলি স্যুট পরেছিলেন এবং জাহির একটি নীল কুর্তায় সেজেছিলেন। ছবিতে তাঁরা তাঁদের আরাধ্য পোষ্য কুকুরের সঙ্গে পোজ দিয়েছেন। ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু। কারন ছবিতে অভিনেত্রী পেট ঢেকে রেখেছিলেন। অনেকের ধারণা, সোনাক্ষীর বেবি বাম্প বোঝা যাচ্ছে, দম্পতি প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।

একজন লিখেছেন, “গর্ভধারণের জন্য অভিনন্দন!” অন্য একটি মন্তব্যে লেখা, “শীঘ্রই একজনের জন্য অভিনন্দন।” অন্য একজন উচ্ছ্বসিত শুভাকাঙ্ক্ষী লিখেছেন, “আসন্ন শিশুর জন্য অভিনন্দন।” তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তারকা দম্পতি। যদি সত্যিই কোনও সুখবর থাকে, তাহলে সোনাক্ষী এবং জহির নিজেরাই বিষয়টি নিশ্চিত করবেন। কাজের ফ্রন্টে, সোনাক্ষীকে পরবর্তীতে নিকিতা রায় এবং দ্য বুক অফ ডার্কনেস- এ দেখা যাবে ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের