প্রতারণার মামলায় ফাঁসলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী

৩৭ লক্ষ টাকা প্রতারণার মামলায় ফাঁসলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। জামিন অযোগ্য ধারায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩৭ লক্ষ টাকা প্রতারণার মামলায় ফাঁসলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। জামিন অযোগ্য ধারায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা যাচ্ছে মামলা দায়েরের পর মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করে এসেছেন অভিনেত্রী। কিন্তু এরপর থেকে তাঁকে আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি। তিনি নিজেও কোনওভাবে যোগাযোগ বা এই বিষয়ে কোনরকম সহযোগীতা করেননি। তারপরই সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

কিন্তু সোনাক্ষীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠল কীভাবে? জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা। তাঁর অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন ‘দাবাং’ খ্যাত সোনাক্ষী। ওই অনুষ্ঠানে তাঁর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথাও ছিল। কিন্তু পুরো পারিশ্রমিক নেওয়ার পরেও অনুষ্ঠানে যোগ দেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও ভাবে তাতে উত্তর দেননি। এমনকি টাকা ফেরত দেওয়ার আবেদন জানালে তাতেও সাড়া দেননি। আর এরপরেই তাঁর নামে প্রতারণার মামলা দায়ের করা হয় বলে জানা গিয়েছে। মামলা দায়েরের পর মোরাদাবাদে গিয়ে বয়ান রেকর্ড করিয়ে এলেও তারপর থেকে তাঁর আর কোনও দেখা মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরয়ানা জারি করা হয়। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের