‘অতিরিক্ত নাটক’, রোহিত বলের স্মরণে কাঁদতে কাঁদতে র‌্যাম্পে হেঁটে হাসির খোরাক সোনম কাপুর

ভিডিও ভাইরাল হতেই, নেটিজেনদের দ্বারা নির্মমভাবে ট্রোলড হয়েছেন সোনম কাপুর। কেউ কেউ বলেছেন, 'অতিরিক্ত নাটক করছেন। চোখে তো একটুও জল দেখা যাচ্ছেনা।'

Share:

নিজস্ব প্রতিনিধি: র‌্যাম্পে হাঁটতে হাঁটতেই কেঁদে ফেললেন সোনম কাপুর। যা দেখে নেটিজেনরা বললেন, ‘একটু বেশি নাটক কর ছেন পাবলিসিটি পাওয়ার জন্যে’। প্রয়াত বন্ধু, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বলকে শ্রদ্ধা জানাতে গিয়ে কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী সোনম কাপুর। কারণ একটু পাবলিসিটি পাওয়ার জন্যে তারকাদের নানা কীর্তির ছবি-ভিডিও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। তাতে যেমন প্রশংসা পান তাঁরা, তেমনি কটাক্ষের মুখেও পড়েন তারকারা। ১ নভেম্বর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল। তাঁর মৃত্যুতে আজও শোকস্তব্ধ বলিউড।

তিনি সোনম কাপুরেরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি দিল্লির গুরগাঁওতে ব্লেন্ডারস প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এ র‌্যাম্পে হেঁটেছেন সোনম কাপুর, দুধসাদা গাউনে সেজেছিলেন অভিনেত্রী। গ্ল্যামার ফেটে পড়ছিল অনিল কন্যার। আর এদিন র‌্যাম্পে হাঁটতে হাঁটতে রোহিত বলকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। কারণ অভিনেত্রী রোহিত বলের ডিজাইনিং ভারী অলঙ্কৃত হাতির দাঁতের জ্যাকেট সমন্বিত একটি সাদা পোশাক পরেছিলেন। তাঁর চুল গোলাপের খোঁপা স্টাইল করা হয়েছিল। সেই কারণেই অভিনেত্রী মঞ্চে প্রয়াত ফ্যাশন ডিজাইনারকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তাঁর কান্নার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মঞ্চে অভিনেত্রী কান্নায় ভেঙে পড়লেও দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছিলেন। তবে বিষয়টি একটু নাটকীয় লেগেছে নেটিজেনদের। ভিডিও ভাইরাল হতেই, নেটিজেনদের দ্বারা নির্মমভাবে ট্রোলড হয়েছেন সোনম কাপুর। কেউ কেউ বলেছেন, ‘অতিরিক্ত নাটক করছেন। চোখে তো একটুও জল দেখা যাচ্ছেনা।’

 

 

View this post on Instagram

 

A post shared by FDCI (@fdciofficial)

অন্য একজন লিখেছেন, “যে মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় এটি দেখেছিলাম, আমি ভেবেছিলাম, এত খারাপ অভিনয় করছেন কেন সোনম?” অন্য একজন লিখেছেন, “আরআইপি রোহিত বল কিন্তু আমি সোনমকে সিরিয়াসলি নিতে পারছি না। কাঁদছি কিন্তু চোখের জল নেই।” কাজের ফ্রন্টে, সোনমকে শেষ দেখা গিয়েছিল ব্লাইন্ড (২০২৩) ছবিতে, এটি ছিল ২০১১ সালের কোরিয়ান চলচ্চিত্রের রিমেক। এরপর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন পুরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে প্রমুখ। এটি জিও সিনেমায় প্রিমিয়ার হয়েছিল।

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির