৩২ কেজি থেকে ২০ কেজি, সন্তান জন্মের পর কোন উপায়ে রোগা হলেন সোনম?

Share:

নিজস্ব প্রতিনিধি : গর্ভাবস্থা  পেরোনোর পর বাড়তি ওজন নিয়ে মুখ খুললেন সোনম কাপুর। Fashionably Pernia’s The Style Icon পডকাস্টের পঞ্চম পর্বে, বাচ্চা হওয়ার পরবর্তীতে তাঁর শারীরিক বদল নিয়ে মুখ খুললেন। ২০১৮ সালে ব্যবসায়ী ও দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের পর থেকে ছিলেন লন্ডনেই। এরপর ২০২২ সালের অগস্টে ছেলে বায়ুর জন্ম দেন সোনম, মুম্বইতে ফিরেই। সন্তান জন্মের পর তাঁর ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে, তাতে তিনি দিনের পর দিন অবসাদগ্রস্ত  হয়ে পড়তেন। তবে দেড় বছর পর ধীরে ধীরে তাঁর পুরনো চেহারা ফিরে পান সোনম।ওজন বাড়া নিয়ে তিনি বলেন, ‘আমার ৩২ কেজি ওজন বেড়ে গেছিল। সত্যি বলতে, শুরুতে আমি খুব ঘাবড়ে ছিলাম। বাচ্চাকে নিয়ে এতটাই আচ্ছন্ন ছিলাম যে কোনও কাজ করার, সঠিকভাবে খাওয়ার কথা ভাবতাম না।স্বাভাবিক হতে সময় লেগেছে দেড় বছর।আমি তাড়াহুড়ো করতে চাই নি। নতুন কোনও কিছুর সঙ্গে মানিয়ে নিতে আপনাকে ধৈর্য ধরতেই হবে।’

পাশাপাশি তিনি আরও বলেন, গর্ভাবস্থার পর জীবনের সবকিছুই বদলে যায়, এমনকী নিজের এবং স্বামীর সঙ্গে সম্পর্কও। আমি সবসময় নিজের এই বদল মেনে নিয়েছি। এবং নতুন আমি’কে স্বাগত জানিয়েছি।

সন্তান জন্ম দেওয়া মুখের কথা নয়, এর সঙ্গে সঙ্গে ডায়েট,, শরীরচর্চা, নিজের যত্ন, সন্তানের যত্ন সবটা সামলে উঠতে ক’জন পারে। তবে সোনম জানিয়েছেন তিনি কোন ডায়েট,শরীরচর্চা ছাড়াই দেড় বছরে ২০ কিলো ওজন কমিয়েছেন স্বাভাবিক জীবনযাপন করেই। এর পাশাপাশি নিজের খেয়াল রেখেছেন ও সন্তানের দেখাশোনাও করেছেন তিনি।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড