ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবনে ভারতীয় প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পেলেন সোনম

১০ ডাউনিং স্ট্রিটে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবনে আয়োজন করা হয়েছে ‘ইন্ডিয়া-ইউকে উইক’র অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় তারকাদের আন্তর্জাতিক ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এই প্রথম নয়। দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট, সোনম কাপুর, রিচা চাড্ডা-সহ একাধিক বলিউড অভিনেত্রী আন্তর্জাতিক চলচ্চিত্র হোক বা কোনও ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দেশের গর্ব বাড়িয়ে দিচ্ছে। গত মার্চে উইন্ডসর রাজপ্রাসাদে ইংল্যান্ডের রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন অভিনেত্রী সোনম কাপুর। সেখানে হয়ে ইভেন্টে উপস্থাপিকার ভূমিকায় অবতীর্ণ হন সোনম। যা বলিউড কাপুর বংশকে আরও খ্যাতি দান করে। সন্তান বায়ু জন্মের পর মাস কয়েক তিনি দেশেই ছিলেন। দিন কয়েক আগে বিদেশে শ্বশুরবাড়িতে ফিরেছেন অভিনেত্রী।ছেলের সঙ্গে নানারকম মুহূর্ত সবসময় শেয়ার করে চলেছেন সোনম।

কিন্তু ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেন নি অভিনেত্রী। এদিকে খুব শীঘ্রই অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন সোনম কাপুর। ওয়েবসিরিজ ‘ব্লাইন্ড’ দিয়ে ওটিটিতে জার্নি শুরু করতে চলেছেন অনীল কন্যা। এবার সোনমের কাছে আমন্ত্রণ পৌঁছল ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। ১০ ডাউনিং স্ট্রিটে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবনে আয়োজন করা হয়েছে ‘ইন্ডিয়া-ইউকে উইক’র অনুষ্ঠান।

সেখানেই আমন্ত্রণ পেলেন সোনম। ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্ট। ওই অনুষ্ঠানে ভারতীয় হয়ে দেশের সংস্কৃতির প্রভাব সম্পর্কিত বিষয়ে মতপ্রকাশ করবেন সোনম। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ অহুজার সঙ্গে সাত পাক বাঁধা পড়ার পর এখন পার্মানেন্ট লন্ডন নিবাসী হয়ে গিয়েছেন অভিনেত্রী। আর বিদেশে ভারতীয় অভিনেত্রীকে পেয়ে নানারকম ইভেন্টে আমন্ত্রণ জানাচ্ছে তাঁকে বিদেশী সরকার। রাজ পরিবার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে ওঠাবসাও বেড়েছে সোনমের। সোনম কে শেষ দেখা গিয়েছিল, ২০২০ সালে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে। অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। তবে পুত্র বায়ুর জন্মের পর তাঁর প্রথম ছবি ‘ব্লাইন্ড’-এর মাধ্যমে কাজে ফিরছেন তিনি।

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির