সলমনের সঙ্গে সাংঘাতিক মান-দ্বন্দ্বের জন্যে প্রথমে ‘দাবাং’ করতে চাননি সোনু সুদ

দাবাং-এর অনেক দৃশ্য আমি লিখেছি এবং আমার চরিত্র পরিবর্তন করেছি। আমার চরিত্র খুবই অহংকারী এবং আক্রমণাত্মক ছিল। যা আমি পছন্দ করিনি এবং তাই দাবাংকে প্রত্যাখ্যান করেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমন খান অভিনীত ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে অন্যতম ‘দাবাং’। এই ছবির প্রধান তিনটি স্তম্ভের মধ্যে একজন ছিলেন অভিনেতা-সামাজিক কর্মী সোনু সুদ। যিনি গরীবের রবিন হুড নামেই পরিচিত। দাবাং-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ছিলেন সোনু। তাঁর অভিনয় বেশ প্রশংসিতও হয়েছিল। কিন্তু প্রথমে দাবাং করতে চাননি সোনু সুদ, কেন? স্মিতা প্রকাশের পডকাস্টে পরবর্তী অতিথি হয়ে আসবেন অভিনেতা সোনু সুদ। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই তাঁদের সিরিজের আসন্ন পর্বের একটি ছোট টিজার প্রকাশ করেছেন। সেখানেই সোনুর সঙ্গে একটি কথোপকথনের সময়, সোনু বলবে, কেন তিনি প্রথমে দাবাং (২০১০) ফিল্মটি প্রত্যাখ্যান করেছিলেন? পরে তাঁর খলনায়ক চরিত্র চেদ্দি সিং-এর কিছু পরিবর্তনের পর তিনি অভিনয়ে রাজি হন।

তখনই সোনু স্মরণ করেন, দাবাং সেটে সলমন খানের সঙ্গে অহং দ্বন্দ্বের কথা। টিজারে স্মিতা যখন অভিনেতাকে জিজ্ঞাসা করেন, “আপনি জানতেন যে সালমানের সঙ্গে আপনি একই ফ্রেমে কাজ করছেন, আর ছবিটি তাঁকে ঘিরেই।” তখন সোনু বলেন, “আমার শুধুমাত্র একটাই আর্জি ছিল যে, ছবিতে সলমনের থেকে আমার বেশি দৃশ্য থাকতে হবে, তবে আমি আমার সেরাটা দেব।” অভিনেতা দাবাং-এর অনেকগুলি দৃশ্য লিখেছেন। সে বিষয়ে তিনি বলেন, “দাবাং-এর অনেক দৃশ্য আমি লিখেছি এবং আমার চরিত্র পরিবর্তন করেছি। আমার চরিত্র খুবই অহংকারী এবং আক্রমণাত্মক ছিল। যা আমি পছন্দ করিনি এবং তাই দাবাংকে প্রত্যাখ্যান করেছিলাম। পরে আমি লেখা পরিবর্তন করে ফিরে আসি। আমি চরিত্রটি করেছি।”

সোনুকেও দাতব্য কাজের উল্লেখ করে বলেন, বিজেপি ‘তাঁকে দলে টানতে চেয়েছে।’ রাজ্যসভার আসন, উপ-মুখ্যমন্ত্রী এবং আরও অনেক রাজনৈতিক ভূমিকার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে, তিনি বলেছিলেন যে তাঁদের কেউই তাকে উত্তেজিত করে না। “আমি আমার নিজস্ব সময় মতো রাজনীতিতে যোগ দেবো।অভিনেতা ২০০৪ সালে শহীদ-ই-আজম দিয়ে বলিউডে তাঁর কর্মজীবন শুরু করেন এবং যুব (২০০৪), আশিক বানায়া আপনে (২০০৫), যোধা আকবর (২০০৮), সিং ইজ কিং (২০০৮) এবং আরও অনেক ছবিতে অভিনয় করেন তিনি। তবে তাঁর সেরা কাজ দাবাং। তাঁকে শেষ দেখা গিয়েছিল সম্রাট পৃথ্বীরাজ ছবিতে। তিনি এমটিভি রোডিজ – সিজন ১৮ হোস্টও করেছিলেন। সোনুকে পরবর্তীতে ফতেহ-এ দেখা যাবে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট