চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভাইরাল হওয়া ছাত্রীদের পাশে দাঁড়ালেন সোনু সুদ

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। এবার আমাদের বোনদের পাশে দাঁড়ানো এবং একটি দায়িত্বশীল সমাজের গঠনের সময় এসে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত একেকটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। যেটি নেটিজেনদের খুশির কারণ হলেও এক সময়ে এই সোশ্যাল মিডিয়াই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় চন্ডীগড় ইউনিভার্সিটির একটি ভাইরাল ভিডিও নিয়ে রীতিমত তোলপাড় গোটা দেশ। যে ভিডিওতে দেখা গিয়েছে, ইউনিভার্সির হস্টেলের ছাত্রীদের পোশাক বদলের ছবি, স্নানের দৃশ্য এবং কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। আর এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই গোটা পাঞ্জাব রাজ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। এমনকি, ভাইরাল হওয়া ছাত্রীরা মোটা টাকা দাবি করেছেন। এবার, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া করলেন, অভিনেতা তথা গরীবের ‘মসিহা’ সোনু সুদ। এই ভিডিওতে শুধু মেয়েদের পোশাক বদলের দৃশ্যই নয় তাঁদের নানা ঘনিষ্ঠ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। আর এই ভিডিও দেখেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রীরা।

অভিনেতা সোনু সুদ, যিনি নিজেও একজন পাঞ্জাবের বাসিন্দা। তিনি এদিন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভিডিও ফাঁসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সোনু লিখেছেন, “চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। এবার আমাদের বোনদের পাশে দাঁড়ানো এবং একটি দায়িত্বশীল সমাজের গঠনের সময় এসে গিয়েছে।” এমনকি তিনি এই ওই ছাত্রীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এক দুজন নয়, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রীর ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়েছে। ইতিমধ্যেই ইউনিভার্সিটি জুড়ে প্রতিবাদের মিছিল নেমেছে। এদিন সকালে অভিনেতা টুইটারে আরও উল্লেখ করেছেন যে, এই ভাইরাল ভিডিওতে ভুক্তভোগীদের যেন হয়রানি না করা হয়। এবং ভিডিওগুলি যাতে আর প্রচার না করা হয়, সেই নিয়ে অভিনেতা অনুরোধ করেছেন সবার কাছে। এই ঘটনা প্রসঙ্গে সোনু আরও বলেছেন, “এটি আমাদের পরীক্ষার সময়, ক্ষতিগ্রস্তদের নয়। দায়িত্বশীল হোন!”

সম্প্রতি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা ছড়াতেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে যে, ওই হোস্টেলেরই একজন ছাত্রী নিজেই প্রায় ৬০ টি ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে তাঁই পরিচিত একটি ছেলের কাছে পাঠিয়ে দেন, যিনি সিমলায় থাকে। ওই ব্যক্তি ভিডিওগুলো অনলাইনে ফাঁস করেছেন বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। তবে ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা শিক্ষার্থীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই ঘটনায় একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা