সমবয়সী নয়, তরুণদের সঙ্গেই আমার প্রতিযোগীতা: অনুপম খের

Share:

নিজস্ব নিজস্ব: তাঁর ঝুলিতে প্রায় ৫২৬ টা সিনেমার ধকল। আশি-নব্বইয়ের দশক থেকেই কখনো বাবার ভূমিকায়, কখনো দাদুর ভূমিকায় কখনো খলনায়কের ভূমিকায় নজর কেড়েছে তাঁর অভিনয়। খ্যাতি ছড়িয়েছে চারিদিকে। ধীরে ধীরে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে নিজেকে দাঁড় করিয়েছেন একজন পাকা অভিনেতা হিসেবে। হ্যাঁ, অনুপম খের। বয়স ৬৭ বছরে ঠেকেছে, কিন্তু তাও তাঁর ফিটনেস তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর শক্তিশালী পারফরম্যান্স এবং অসাধারণ শারীরিক ছাঁচ সবটাই এখনও মানুষকে কম্পিত করে। এই বয়সেও কী করে তাঁর এত এনার্জি সবটা নিয়েই মানুষের কৌতুহল।

বিভিন্ন কারণে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রং ছড়ায় তিনি, কখনো নায়কদের শরীরের বাঁধন দেখে নিজের তুলনা করছেন আবার কখনো সিনেমা শ্যুটিংয়ের দৃশ্য তুলে ধরছেন। বলিউডের শেহনশাহ অমিতাভ বচ্চন এবং অনুপম খের দুজনেই এখন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। বিশেষ করে তাঁদের শরীরের বাঁধন, এই বয়সেও অভিনয়ের এত দাপট সবটাই তাঁদের জনপ্রিয়তার অন্যতম কারণ। তবে অমিতাভ বচ্চনেরটা না জানা গেলেও অনুপম খের সম্প্রতি সামনে আনলেন, তিনি কবে অবসর নিচ্ছেন ফিল্ম জগত থেকে। না এক্ষুনি নয়, এখনো যে তাঁর ২০-২৫ বছর বাকি অবসর নিতে, অভিনয়ের আরও কিছু দিক দেখানোর বাকি। বয়সকে তিনি রীতিমত তুড়ি মেরে বলেন, তাঁর কাছে বয়স একটি সংখ্যা মাত্র। সম্প্রতি এই অবসর প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘নিজের কাজ চালিয়ে যেতে দৃঢ় বিশ্বাস রাখতে হবে সর্বপ্রথম নিজের উপর। এই দুনিয়াতে সবকিছু সম্ভব। আপনাকে শুধু নিজেকে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে হবে এবং মনোযোগী হতে হবে।’

তিনি আরও বলেন যে, তিনি প্রতিযোগিতা করেন তাঁর বয়সী মানুষদের সঙ্গে নয়, বরং তরুণদের সঙ্গে লড়াই করেন। তবে অনুপম খের বিশ্বাস করেন যে, বর্তমানে তিনি তাঁর অভিনয় কেরিয়ারের মাঝপথে পৌঁছেছেন। ২৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন অনুপম খের, এখন ৭০ এর গোড়ায়। কাজের ফ্রন্টে, অনুপম আপাততঃ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং নীনা গুপ্তার সঙ্গে ‘উনচাই’ ছবির শ্যুটিং শেষ করেছেন। এছাড়াও তিনি মহিমা চৌধুরীর সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘দ্য সিগনেচার’-এ সাইন করেছেন। সম্প্রতি, তাঁর আসন্ন ৫২৫তম সিনেমা ‘দ্য সিগনেচার’-এর ফার্স্ট লুকও বেরিয়েছে। বর্তমানে তিনি ভি কে প্রকাশের ‘কাগজ 2’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

‘টাকা হাতানোর ছক ছিল’, ২০২৪-এর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ খুললেন রবিনা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার