তপন সিনহা-র মৃত্যুদিনে বিশেষ নিবেদন শিল্পীর

চিত্রপরিচালক তপন সিনহার মৃত্যুদিনে শ্রদ্ধা নিবেদনে শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গতানুগতিক প্রেম, ভালোবাসা প্রচলিত কনটেন্টের বাইরে বেরিয়ে বাংলা সিনেমার অন্যতম পথপ্রদর্শক যিনি, তিনি হলেন জনপ্রিয় চিত্রপরিচালক তপন সিনহা। তাঁর মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদনে শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় নিলেন এক অন্য পদক্ষেপ। পরিচালককে শ্রদ্ধা জানাতে তাঁর কথায় ও সুরে একটি অত্যন্ত জনপ্রিয় গান ‘মন বলে আমি মনের কথা জানি না’ প্রকাশ পেল ঋদ্ধি বন্দোপাধ্যায় এবং তনুশ্রী গুহুর কন্ঠে ঋদ্ধিবন্দোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই গানের মিউজিক আরেঞ্জমেন্ট করেছেন আবলু চক্রবর্তী ।

 


তপন সিনহাকে এমন এক শ্রদ্ধার্ঘ্য অরপণ সম্পর্কে পুরনো স্মৃতিই রোমন্থন করেছেন ঋদ্ধি। বলেছেন, ” তপন সিনহা মহাশয় এর সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল তাঁর একটি ছবি দেখতে গিয়ে গোর্কি সদনে।আমি চিরদিন ওঁনার প্রতিভার ভক্ত। তাই ভক্তের যেন ভগবান কে দেখা,এমনই হল প্রথম সাক্ষাৎটি।তার কিছুদিন পরে দেজ পাবলিশার্স থেকে একটি কাজের ভার এল।তপন সিনহা এর জীবন নিয়ে একটি বই বেরোবে তার সংগীত সংগ্রহ আর গান গুলোর নোটেশন করার কাজ আমার আর আমার স্বামী ডক্টর দেবজিত বন্দ্যোপাধ্যায় এর কাছে।

গানের সূত্র ধরেই সেখানে আবার যাওয়া। তখন এই গানটা রচনার ইতিহাস শুনেছিলাম। যেটা আমার অসাধারণ লেগেছিল আদ্যন্ত ভদ্র পরিশীলিত এক মানুষের দেখা পেয়ে। জিজ্ঞেস করেছিলাম কথায়, কথায় প্রথম ছবির সংগীত এর টাইটেল কার্ড এ ওঁর নামটা সবার পিছনে কেন থাকে? বলেছিলেন যেখানে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ এর গান, গীতিকার হিসেবে তাঁদের নাম,তাঁদের সাথে একসাথে আমার নাম উচ্চারিত হবার যোগ্যতা আমার নেই। তাঁর গান আমি অনেক গাই।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে