৫ দিনে ভারতীয় বক্সঅফিসে ‘স্পাইডার-ম্যান’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বিশ্বব্যাপী বক্সঅফিসে ঝড় তুলছে বহু প্রতীক্ষিত হলিউড চলচ্চিত্র ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’। ব্যতিক্রম নয় ভারতীয় বক্সঅফিসও। গত সপ্তাহে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির দিনেই দেশীয় বক্সঅফিসে ৭২ কোটি টাকা আয় করে ফেলেছিল ছবিটি। যা কিনা ‘পাঠান’, ‘কান্তারা’, ‘পুষ্পা’ – এর প্রথমদিনের বক্সঅফিস কালেকশনকে পিছনে ফেলে দিয়েছিল। তবে সপ্তাহান্ত কেটে যাওয়ার পর গতকাল সোমবার দ্বিতীয় সপ্তাহের শুরুতে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি টম হল্যান্ডের এই ছবি। বড় ধরনের মন্দার সম্মুখীন হয়েছে। কিন্তু ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছবির আয় ৩৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

স্যাকনিল্কের মতে, ভারতে স্পাইডার-ম্যানের ১৬,৮৭৪টি শো চলার পরেও, ছবিটি পঞ্চম দিনে (সোমবার, ৩ অগস্ট)মাত্র ২৩.৮০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। যেখানে গত রবিবার ছবির আয় ছাড়িয়েছিল ৭৭.৭৫ কোটি টাকা। তাই ব্লকবাস্টার সপ্তাহান্তের পর এই পতনকে স্বাভাবিক বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। সোমবার শুধুমাত্র ইংরেজি সংস্করণেই ছবিটি আয় করেছে ১২.৫০ কোটি টাকা। এর পরেই রয়েছে হিন্দি ডাবে ছবির আয় আনুমানিক ৮.৭৫ কোটি টাকা হয়েছে। অন্যদিকে তামিল ও তেলুগু সংস্করণ ছবিটি যথাক্রমে ১.৫০ কোটি ও ১ কোটি টাকা আয় করেছে। সব নিয়ে ভারতেই ছবির আয় হয়েছে ২৮১.৭৫ কোটি টাকা।

যা কিনা ভারতে মুক্তিপ্রাপ্ত কোনও হলিউড ছবির জন্যে রেকর্ড ভাঙা পারফরম্যান্স। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পর ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পেল। যেখানে পিটার পার্কারের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড, এমজের ভূমিকায় রয়েছেন জেন্ডায়া। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, ফ্লোরেন্স পিউ এবং জ্যাকব বাটালন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি