চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীদেবীর ৬০ বছর জন্মবার্ষিকী, রং-তুলি দিয়ে অভিনেত্রীকে সাজাল ‘গুগল’ ডুডল

নিজস্ব প্রতিনিধি: আজ সারাদিন গুগল জুড়ে শ্রীদেবী। মেঘলা দিনে একটু নস্টালজিয়া উসকে দিল গুগল। যা দেখে চোখে জল চলচ্চিত্র-প্রেমীদের। আসলে আজ ভারতীয় সিনেমার অন্যতম সেরা সুন্দরী তথা নৃত্যশিল্পী তথা অভিনেত্রী শ্রীদেবীর ৬০ তম জন্মবার্ষিকী। বেঁচে থাকলে আজকের দিনে ৬০ বছরে পদার্পণ করতেন অভিনেত্রী। সেই সুখটাও অভিনেত্রীর পরিবার পেল না, ২০১৮ সালে দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে রহস্যজনক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁকে ভোলা কখনই সম্ভব নয়। বলিউডের স্বর্ণালী যুগে যে কজন নায়িকা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তাঁদের মধ্যে শ্রীদেবী অন্যতম। তাঁর ঝুলিতে একাধিক ছবি আজও মানুষকে নস্টালজিক করে তোলে। আজ সারাদিন GOOGLE-এর হোম পেজে রঙ-বেরঙের ফুল দিয়ে সাজানো শ্রীদেবীর ছবি যেন মুহূর্তেই মনে করিয়ে দিল অভিনেত্রী কে। রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রয়াত অভিনেত্রীর ছবি-ভিডিওতে জেরবার।

ভক্তদের পাশাপাশি অভিনেত্রীকে মনে করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। মায়ের সঙ্গে ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি জাহ্নবী-খুশী কাপুরও। স্ত্রীর সঙ্গে রোমান্টিক ছবি দিয়ে তাঁকে ভালোবাসা জানিয়েছেন প্রযোজক বনি কাপুর। তাঁর শূণ্যস্থান যেন কখনই পূরণ হওয়ার নয়। গুগলের বিশেষ ডুডল আজ শ্রীদেবীকে নিয়ে। ১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। মাত্র চার বছর বয়সে চলচ্চিত্র জীবনে প্রবেশ তাঁর। প্রথমটা তামিল সিনেমার হাত ধরে হলেও পরবর্তীতে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনেত্রী। Google জানিয়েছে, আজকের গুগল ডুডলটি মুম্বইয়ের শিল্পী ভূমিকা মুখোপাধ্যায় এঁকেছেন। বিভিন্ন রং দিয়ে ভারতীয় সিনেমার দর্শন ধরার চেষ্টা করেছেন তিনি, তার মাঝেই স্থান পেয়েছেন শ্রীদেবী। নাচের ভঙ্গিমায় তাঁকে দেখানো হয়েছে।

১৯৮৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পান শ্রীদেবী। এই চলচ্চিত্রের ‘হাওয়া হাওয়াই’ গানটি আজও তাঁকে স্মরণীয় করে তোলে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবে অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, একসময় তাঁকে খুন করা হয়েছে গুজব উঠলেও সেই অধ্যায় কালের গতিতে ধামাচাপা পড়ে যায়, তাই আজও জানা যায়নি অভিনেত্রীর মৃত্যুরহস্য। কিন্তু আজীবন ভারতীয় চলচ্চিত্র মহলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ