লেনিনের ভাঙা মূর্তি, বসে আছেন পরমব্রত-ঋত্বিক, ‘উইঙ্কল টুইঙ্কল’ পোস্টারে সৃজিতের চমক

যদিও খবরটি বেশ পুরোনো। কারণ অনেকদিন আগেই এই খবরটি জানা গিয়েছিল। এবার ছবির প্রথম পোস্টার সামনে আনলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে পোস্টারে রয়েছে একাধিক চমক।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ছবি মানেই সুপারহিট। তাঁর শেষ ছবি ছিল দেব-রুক্মিণীর ‘টেক্কা’। ছবিটি বক্সঅফিসেও দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার তিনি ব্রাত্য বসুর বিখ্যাত নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ নিয়ে তৈরি করতে চলেছেন সিনেমা। যদিও খবরটি বেশ পুরোনো। কারণ অনেকদিন আগেই এই খবরটি জানা গিয়েছিল। এবার ছবির প্রথম পোস্টার সামনে আনলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে পোস্টারে রয়েছে একাধিক চমক।

পোস্টারে দেখা যাচ্ছে, লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে আছেন দুই ব্যক্তি। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। আর তার পাশে আঁকা কাস্তে-হাতুড়ির চিহ্ন। তা থেকে চুঁইয়ে পড়ছে রক্তের মতো লাল রং। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে শোনা গিয়েছিল যে, ব্রাত্য বসুর লেখা এই নাটকের রাইটস নিতে পারেন সৃজিত মুখোপাধ্যায় এবং তা দিয়েই ছবি তৈরি করবেন তিনি। সেটাই বাস্তবে রূপ পেতে চলেছে। খুব শীঘ্রই ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবির শুটিং শুরু হবে। পোস্টারটি শেয়ার করে এমনটাই আশ্বাস দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

রাজনৈতিক ঘরানার ছবি হতে চলেছে ‘উইঙ্কল টুইঙ্কল’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন, ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও প্রথমে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের কথা ছিল অনির্বাণ ভট্টাচার্যের। কিন্তু পরে তারকা কাস্ট পরিবর্তন হয়। পোস্টারে ঋত্বিক-পরমব্রতকেই দেখা যাচ্ছে। আর দুজনেই বলিষ্ঠ অভিনেতা। ছবিতে ষাটের দশকের কিছু দৃশ্য থাকবে আবার ২০০২ সালের বর্তমানও থাকবে। শোনা যাচ্ছে, ছবিতে ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যাবে অঙ্গনা রায়কে। থাকতে পারেন অনসূয়া মজুমদারকেও।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা