পর্দায় ব্যর্থ এলা-গোরার কাহিনী, মাত্র তিন মাসেই শেষ হচ্ছে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

সদ্য শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক 'মিলন হবে কত দিনে'। চ্যানেলের টিআরপির উন্নতিতে গাঁটছড়া-র পুরোনো হিট জুটিকে ফেরৎ এনেছিল চ্যানেল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’। চ্যানেলের টিআরপির উন্নতিতে গাঁটছড়া-র পুরোনো হিট জুটিকে ফেরৎ এনেছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু ‘গাঁটছড়া’ ধারাবাহিকের মতো দর্শকদের মন জয় করতে ডাহা ফেল এলা- গোরার রসায়ন, যে চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। তাঁদের কামব্যাক নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকদের মধ্যে। কিন্তু মাত্র তিনমাসেই এই ধারাবাহিক নিয়ে হতাশ দর্শকরা। তার ফল দেখা যাচ্ছে টিআরপি-তে। তিন মাস ধরে TRP তে ছাপ ফেলতে ব্যার্থ এই ধারাবাহিক।

অন্যদিকে একই সময়ে শুরু হওয়া ধারাবাহিকগুলি টিআরপি-তে জায়গা বানিয়ে নিচ্ছে। ধারাবাহিকের টাইম স্লটও প্রিমিয়ার টাইম থেকে ঠেলে রাতে নিয়ে যাওয়া হয়েছে। তাই গুঞ্জন, তবে কি শেষ হচ্ছে মিলন হবে কতদিনে ধারাবাহিক? কেননা স্টার জলসায় একের পর এক সিরিয়ালের লাইন লেগেছে। সদ্য নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র প্রোমো রিলিজ করেছে। যেখানে অভিনয় করবেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিকা সরকার। তাতেই গুঞ্জন এবার বোধহয় কোপ পড়তে চলেছে এলা-গোরার কাহিনীতে। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। কিন্তু ‘মিলন হবে কতদিনে’ রিলিজ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টিআরপি-র সেরা দশে দেখা যায়নি। বর্তমানে গোরা এবং এলার মধ্যে প্রেমের পূর্বরাগ ও রোমান্টিক আবহ তৈরি হচ্ছে। তার মধ্যে ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র গোরার পুরোনো প্রেমিকা। তাতেই কাহিনীতে টুইস্ট দেখা গিয়েছে। কিন্তু গাঁটছড়ার মতো এই ধারাবাহিকে শোলাঙ্কি-গৌরবের রসায়ন মন জয় করতে পারেনি দর্শকদের। কিন্তু এক্ষুনি এই ধারাবাহিক শেষ হবে কিনা, সেই নিয়ে কোনও খবর নেই। তাই এক্ষুনি উদ্বিগ্ন হতে হবেনা দর্শকদের।

এদিকে খুব শীঘ্রই স্টার জলসায় শুরু হতে চলেছে ‘প্রতীজ্ঞা’। যেখানে রণজয়কে এক আইনজীবীর চরিত্রে দেখা যাবে। আর ছুটির চরিত্রে অভিনয় করবেন অভিকা। তাঁদের প্রেমের গল্প নিয়েই এগোবে প্রতিজ্ঞা। দুজনেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন, কীভাবে তাঁদের দেখা হবে, সেটাই ছবির মূল উপজীব্য। তবে এই ধারাবাহিক কবে শুরু হবে, তা এখনও চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি। পাশাপাশি স্টার জলসায় আসছে ঘূর্ণী, এছাড়াও সুরিন্দর ফিল্মসের সংসার সংকীর্ণও শুরু হবে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন মানালি দে এবং সব্যসাচী চৌধুরী। এই মেগারও শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই আসছে প্রোমো।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা