নতুন রান্নার শো ‘গোলেমালে গোল’ এ গণ্ডগোল বাঁধাচ্ছেন সঞ্চালক সৌরভ

কারণ রান্নাবান্না করতে করতেই কমেডি অফ এররস এর বেশ কিছু দৃশ্য দর্শকরা দেখবেন 'গোলমালে গোল' নতুন রান্নার শোতে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন এক শো ‘গোলমালে গোল’। নতুন এই শোটির বিশেষত্ব হল এখানে একধারে রান্নাবান্না দেখানো হবে তার সঙ্গে দর্শকরা পাবেন আনন্দ। কারণ রান্নাবান্না করতে করতেই কমেডি অফ এররস এর বেশ কিছু দৃশ্য দর্শকরা দেখবেন। সবথেকে বড় চমক হলো এখানে ৬ জন করে সেলিব্রিটি কমেডিয়ান থাকবেন এবং ৬ জন প্রতিযোগী থাকবেন। যাঁরা একসঙ্গে জুটি বেঁধে এমন কিছু রান্না করবেন যা নাম ও পদ অনুসারে ভীষণভাবেই ইউনিক। কৌতুক শিল্পীরা প্রতিযোগিতার জন্য এমন কিছু কথা বলবেন বা কাজ করবেন যা তাদের রান্না করার ধৈর্য কে হার মানাবে। শুধু তাই নয় রান্নার নাম ও পদ দেখে একটু চমকাবেন আপনি। ‘পম্ফ্রেট অন তাওয়া পাতে পড়লে হাওয়া’, ‘ভেটকির গঙ্গা যমুনা’ ‘চিকেন তাল পাতুরি’ চিকেন কদম ফুলের মত অভিনব ডিশ রান্না করবেন তারকা প্রতিযোগীরা।

নতুন এই শোতে দুটি দল থাকবে প্রথম দলটির নাম ‘রাপচিক রাঁধুনী’। যেখানে থাকবেন , জয়জিৎ বন্দ্যোপাধ্যায় শমীধ মুখোপাধ্যায়, দর্শনা বণিক, মোনালিসা পাল, জিতু কামাল এবং অনন্যা বিশ্বাস যারা রাঁধুনি বিশেষজ্ঞ হিসেবে শোতে অংশগ্রহণ করবেন। অপর দলটির নাম ‘গুবলেট গ্যাং’। যেখানে থাকবে সায়ন ঘোষ, ভিকি নন্দী, তানিয়া রায়, রাজু মজুমদার, তরঙ্গ সরকার এবং সংঘশ্রী সিনাহাকে। এবং এই পুরো শোটির উপস্থাপক হিসেবে দেখা যাবে প্রখ্যাত অভিনেত্রী সৌরভ দাসকে। এই দুই দলের রান্না করার সময় একজন আরেকজনের কাজে ব্যাঘাত ঘটাবে এবং এই গোলমালের মধ্যেই শেষ হবে রান্না। শোয়ের সঞ্চালক সৌরভ জানান এই সমস্ত কিছু তিনি তৈরি করেন আবার সেই ঝামেলা তিনি মেটান। ‘গোলেমালে গোল’ এমন একটি শো হতে চলেছে যেখানে দর্শকরা নিখাদ আনন্দ এবং মজা পাবেন।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক