ঋতুপর্ণার একটি বদঅভ্যাসের কথা ফাঁস করলেন সুদীপা চট্টোপাধ্যায়

বিগত ৫ বছর আগে সম্প্রচারিত শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’-শোয়ে একবার অতিথি হিসাবে এসেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম এভারগ্রিন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারে হার মানাতে পারেন একাধিক তরুণ অভিনেত্রীদেরও। তাঁর এক একটি নজরকাড়া লুকে প্রাণ ওষ্ঠাগত ভক্তদের। অজস্র সুপারহিট চলচ্চিত্র রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। নব্বই দশকের গোড়ার দিকেই উত্থান ঋতুপর্ণার। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার। বলা চলে, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি তাঁদের হাত ধরেই। শুধু বাংলাতেই নয়, ঋতুপর্ণার প্রসার সুদূর বলিউডেও। একাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা, কখনও প্রধান চরিত্রে আবার কখনও পার্শ্ব চরিত্রে।

উভয় ক্ষেত্রেই তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার। আজও সমানভাবে অভিনয় চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতবছরেই মুক্তি পেয়েছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিটি, বাঙালির কাছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আজও ইমোশন। যাই হোক, সব মানুষেরই কিছু ভালো গুন আছে আবার কিছু খারাপ গুন। এক্ষেত্রে তারকারাও ব্যতিক্রম নয়। তাঁদেরও খারাপ অভ্যাস রয়েছে, মাঝে মধ্যেই তা সংবাদমাধ্যমের দ্বারা বেরিয়ে আসে। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের একটি খারাপ অভ্যাসের কথা প্রকাশ্যে আনলেন সুদীপা চট্টোপাধ্যায়। যদিও বহু সাক্ষাৎকারে নায়িকার জীবনের বিভিন্ন প্রচ্ছদ উঠে এসেছে। কিন্তু সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তের যে বদভ্যাসের কথা জানালেন সুদীপা, তা এতদিন পর্দার আড়ালেই ছিল।

এবার নায়িকার সেই গোপন কথা সকলের সামনে আনলেন সুদীপা চট্টোপাধ্যায়। বিগত ৫ বছর আগে সম্প্রচারিত শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’-শোয়ে একবার অতিথি হিসাবে এসেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় এবং অম্বরীশ ভট্টাচার্য। সেখানে এসেই ঋতুপর্ণার গোপন কথা ফাঁস করেছিলেন সুদীপা। তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বহু ছবিতে চিত্রনাট্য লিখেছেন সুদীপা। যে ছবির নায়িকা ছিলেন ঋতুপর্ণা। একবার স্বামীর ছবির চিত্রনাট্য শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা। একদিকে সুদীপা চিত্রনাট্য শোনাচ্ছিলেন। অন্যদিকে ঋতুপর্ণা ঘুমে ঢুলে পড়ছিলেন। যদিও পরে তা ম্যানেজ করে নিত ঋতুপর্ণা। সবটাই মজার ছলে ভাগ করে নেন সুদীপা। পরে অবশ্য তিনি বলেন, ঋতুপর্ণা যেন তাঁর এই কথায় কোনও ভাবেই রাগ না করেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের