আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তরুণ প্রজন্মের মনকে কলুষিত করার অপরাধে একতাকে তিরস্কার সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক ছবি আইনী ঝামেলায় জর্জরিত। একদিকে ‘রামসেতু’, ‘আদিপুরুষ’, ‘থ্যাঙ্ক গড’ সব ছবির মাথায় খাড়া হয়ে ঝুলছে আইনী মকুদ্দমার। আর সবটাই হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত হানার জন্যই অভিযুক্ত। এর মধ্যেই গত শুক্রবার প্রযোজক একতা কাপুরকে তাঁর ওয়েব সিরিজ ‘এক্সএক্সএক্সএক্স’-এ “আপত্তিকর বিষয়বস্তু” দেখানো নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ছবিতে এমন কিছু আপত্তিকর বিষয়বস্তু রয়েছে যাতে দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত হতে পারে। গত শুক্রবার সুপ্রিমকোর্টে এই মামলা রুজু হয়েছে। শীর্ষ আদালত একতা কাপুরের ALTBalaji ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত ওয়েব সিরিজে ভারতীয় সৈন্যদের নিয়ে এমন কিছু দৃশ্য দেখিয়েছিলেন, যাতে দাবি উঠেছে যে, সৈন্যদের অপমান এবং তাঁদের পরিবারের অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। তবে একতা তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা আর একটি মামলা দায়ের করেছিলেন।

আর আজই একতা কাপুরের দায়ের করা আবেদনের শুনানিছিল। যেখানে বিচারপতি অজয় ​​রাস্তোগি এবং সি টি রবিকুমারের বেঞ্চ বলেছে, “কিছু একটা করা উচিত এক্ষুনি। আপনি এই দেশের তরুণ প্রজন্মের মনকে কলুষিত করছেন। এটি সবার জন্য উপলব্ধ। ওটিটি (ওভার দ্য টপ) বিষয়বস্তু সবার জন্য উপলব্ধ। আপনি জনগণকে কী ধরনের পছন্দ প্রদান করছেন, সেটা আপনাকেই ভাবতে হবে।” আদালত এই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করেছে যে। এছাড়াও এর বিরুদ্ধে পাটনা হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করা হয়েছে। তবে এই মামলার শুনানি হবে বলে আশা করা যাচ্ছে না। শীর্ষ আদালত এর আগেও একবার একই ধরণের বিষয় নিয়ে একতা কাপুরকে সাবধান করেছিল।

শীর্ষ আদালতের বেঞ্চ পর্যবেক্ষণ করে আরও জানিয়েছে, “এই আদালত তাঁদের জন্য কাজ করে যাঁদের কণ্ঠস্বর নেই। যাদের সব ধরনের সুযোগ-সুবিধা নেই, তাঁরা যদি বিচার না পায় তাহলে এই সাধারণ মানুষের অবস্থার কোথায় যাবেন।” উল্লেখ্য, বিহারের বেগুসরাইয়ের একটি ট্রায়াল কোর্টের প্রাক্তন সেনাকর্মী শম্ভু কুমার একতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছ, আর তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পরোয়ানা জারি করা হয়েছে।কুমার, ২০২০ সালের এই অভিযোগ দায়ের করেছিলেন, কথিত সিরিজ ‘XXX’ (সিজন-2) একটি সৈনিকের স্ত্রীর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। তাতেই কটাক্ষের বান এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ