অবাক কাণ্ড! রণবীর-আলিয়ার কেশরিয়া হয়ে গেল অক্ষয়ের ‘দিল ডুবা’, কী করে সম্ভব!

এই গানে অক্ষয় কুমার এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের গান "দিল ডুবা"র মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির কেশরীয়া গানের সঙ্গে অক্ষয় কুমার এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের গান দিল ডুবা কে মিলিয়ে দিলেন দর্শকরা। সম্প্রতি, ব্রহ্মাস্ত্রের পরিচালক অয়ন মুখার্জী ইনস্টাগ্রামে কেশরীয়া গানের একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় ছবির মুখ্য চরিত্র শিবা গঙ্গার তীরে প্রেমিকা ইশাকে নিজের ভালোবাসার কথা জানাচ্ছে। আর এই গানে অক্ষয় কুমার এবং ঐশ্বর্য রাই বচ্চনের গান “দিল ডুবা”র মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভাইরাল হওয়া মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে “কেশরিয়া’ গানে রণবীর আলিয়ার নাচের সঙ্গে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার এবং ঐশ্বর্য রাই বচ্চনের “দিল ডুবা” গান সুন্দর ভাবে মিশে যাচ্ছে।ছবির পরিচালক অয়ন মুখার্জি এই প্রসঙ্গে জানিয়েছেন, এর আগে এই গানের জন্য একটি ট্র্যাক ঠিক করা হয়েছিল। কিন্তু সেটি ছবির জন্য যথাযথ ছিল না। তাই পরে গানের স্টাইল বদলানো হয়। মূল গানটি গেছিলেন অরিজিৎ সিং। পরে গানের পরিবর্তিত সংস্করণটি গেয়েছেন শাশ্বত সিং এবং অন্তরা মিত্র। এবং নাচের কোরিওগ্রাফ করেছেন রেমো ডিসুজা। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। 

প্রসঙ্গত, শুক্রবার ব্রহ্মাস্ত্রের প্রচারে এক স্পেশাল স্ক্রিনিং এ আলিয়াকে নিয়ে উপস্থিত হওন রণবীর কাপুর। সেখানেই তিনি স্কুল পড়ুয়াদের সঙ্গে নিজের ৪০ তম জন্মদিন পালন করেন। রণবীরের জন্মদিনের কেক কাটার মুহূর্তে অন্তঃসত্ত্বা আলিয়া মাইক হাতে ‘কেশরিয়া’ গাইতে শুরু করেন। আলিয়ার সঙ্গে গানের সুরে গলা মেলায় পড়ুয়ারা। সেই ভিডিয়ো নেট মাধ্যমে ভাইরাল হয়ে। গত ৯ সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জী পরিচালিত মাল্টি স্টারার ছবি ব্রহ্মাস্ত্র। বক্স অফিসে ইতিমধ্যেই এই ছবি ৪০০ কোটি টাকা আয় করেছে।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ