বিকিনিতে লাস্যময়ী সুস্মিতা, ভক্তদের ঘুম ছোটালেন প্রাক্তন বিশ্বসুন্দরী

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদ্বীপ এখন সেলিব্রিটিদের রাজক্ষেত্র হয়ে গিয়েছে। হলিডে মানেই মালদ্বীপ, তবে হ্যাঁ শুধুমাত্র সেলিব্রিটিদের জন্যেই। শ্যুটিংয়ের ভরপুর শিডিউল থেকে বাড়তি সময় বের করে একটু রিল্যাক্সের জন্যই বারবার উড়ে যান তারকারা নীল সমুদ্রে মোড়া মলদ্বীপে।আর সেখানে গিয়ে অভিনেত্রীদের একেকটা রঙ-বেরঙের বিকিনিতে মোড়া সবটাই, এখন দর্শকদের পরিতৃপ্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি উপভোগ করছেন, প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita sen)। ৪৬ বছরের এই নায়িকা, মলদ্বীপে গিয়ে যেন নিজেকে স্বাধীন পাখি হিসেবে মেলে ধরেছেন। এখনও বিয়ে না করলেও দু দুটি সন্তানের মা তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

৪৬ বছর বয়সেও অভিনেত্রীর টানটান ফিগারের উষ্ণতায় মূর্ছা যায় তাঁর ভক্তকূল। এই বয়সেও যেমন তাঁর শারীরিক দৃষ্টিভঙ্গি তেমনি তাঁর স্টাইল স্টেটমেন্ট। সম্প্রতি তিনি মলদ্বীপ থেকে একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। বিকিনি লুকে নায়িকা নিজেকে মেলে ধরেছেন। সম্প্রতি ভিডিওতে দেখা যাচ্ছে, নীল দিগন্ত বিস্তৃত সমুদ্রে নীল বিকিনি পরে সুইমিং পুলে নিজেকে ভাসিয়ে দিয়েছেন, পাশাপাশি আরাম নিচ্ছেন। পাশাপাশি একটি ছবির নায়িকাকে নিজেকে মেলে শুয়ে থাকতে দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

প্রসঙ্গত, সুস্মিতা তাঁর কন্যা রেনি, আলিসা এবং তাঁর বাবাকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন। আর সবটাই ‘পিতৃদিবস’ উপলক্ষ্যে। নায়িকার ইনস্টাগ্রামে গেলেই বোঝা যাবে, এর আগে তিনি মালদ্বীপ থেকে তাঁর মেয়ে রেনির সঙ্গে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি গান ‘যব সাইয়ান’ গানটি গাওয়ার একটি ভিডিও শেয়ার করেছিলেন। গত রবিবার তিনি মলদ্বীপে গিয়েছেন। মূলতঃ পিতৃদিবস উপলক্ষ্যেই তিনি বাবাকে নিয়ে একটি সারপ্রাইজ ট্রিপে নিয়ে গিয়েছেন৷ সুস্মিতাকে শেষ দেখা গিয়েছিল, ওয়েবসিরিজ ‘আর্য’ সিজন 2 তে।

 

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

পরবর্তীতে তাঁকে ডিজনি+ হটস্টারে রাম মাধবানি সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে৷ এছাড়াও সম্প্রতি গুঞ্জন, তিনি ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কফি উইথ করণের আসন্ন সিজনে উপস্থিত থাকবেন। আপাততঃ নায়িকা বেশ আনন্দেই ছুটি উপভোগ করছেন মলদ্বীপে, পরিবারের সঙ্গে বলাই বাহুল্য! নায়িকার একটি পূর্ববর্তী সাক্ষাৎকার অনুযায়ী, সুস্মিতা তাঁর মেয়েদের লালনপালন সম্পর্কে বলেছিলেন, “আমি সবসময় ওঁদের দুজনকে বলেছি, পেশা এবং জীবনসঙ্গী নিজের পছন্দ মতন বেছে নেবে। মেয়েদের সমস্ত স্বাধীনতা দিয়েছি আমি।” উল্লেখ্য, সুস্মিতার দুই সন্তান দত্তক নেওয়া।

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি