‘ফেলুদা’ থেকে ‘একেন’, চলতি বছরে আসছেন সকলে, সৌজন্যে এসভিএফ

করোনা কাঁটা সরতেই হলমুখী হয়েছেন দর্শকেরা। গত কয়েক মাসে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি গুলি বক্স অফিসে ব্যাপকহারে ব্যবসা করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটা সরতেই হলমুখী হয়েছেন দর্শকেরা। গত কয়েক মাসে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি গুলি বক্স অফিসে ব্যাপকহারে ব্যবসা করেছে। তাই ধীরে ধীরে করোনার ভীতি সরিয়ে দ্রুত শ্যুটিং শেষ করে পেক্ষাগৃহে ছবি মুক্তির দিনের দিকে ঝুঁকছে প্রযোজনা সংস্থা গুলি। এর মধ্যেই রবিবার একগুচ্ছ ছবির নাম ঘোষণা করল প্রযোজনা সংস্থা এভিএফ।

চমক দিয়ে এসভিএফ-এর তরফে ঘোষণা করা হয়েছে ফেলুদার আগামী ছবির নাম। সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’ গল্প অবলম্বনে আসছে ‘ফেলুদা’র গল্প। আর এখানেই রয়েছে টুইস্ট, এসভিএফের ঘোষণার পরেই পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই সিনেমার পোস্টার শেয়ার করেছেন। তারপরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কী পরবর্তী ফেলুদা অনির্বাণ? যদিও সেই প্রশ্নের উত্তর দেয়নি প্রযোজনা সংস্থা। ২০২২-এ বড়পর্দায় ফেলুদাকে ফিরিয়ে আনছেন সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’তে ফের শিহরিত হওয়ার পালা দর্শকের। মুক্তির তারিখ হিসেবে ধার্য করা হয়েছে বড়দিনের ঠিক আগে ২৩ ডিসেম্বর।

‘মন্দার’ ওয়েব সিরিজের সাফল্যের পর ফের পরিচালকের আসনে অনির্বাণ ভট্টাচার্য। তাঁর আগামী ছবি বাদল সরকারের নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে তৈরি করছেন অভিনেতা-পরিচালক। ২১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। তালিকায় রয়েছে অনির্বাণ চক্রবর্তীর ‘একেন বাবু’ সিরিজের প্রথম ছবি ‘দ্য একেন’। মুক্তির তারিখ হিসেবে দিন ধার্য করা হয়েছে ১৪ এপ্রিল অর্থাৎ নববর্ষ। ছবির গল্প লিখছেন সুজন দাশগুপ্ত। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সংগীতের দায়িত্বে থাকছেন জয় সরকার। আর গান লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য।

সৃজিত মুখার্জীর কলেজ প্রেমের গল্প ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’, মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি। যার দিন ধার্য করা হয়েছে, ১৩ মে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস ও মধুরিমা বসাক। বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তনের নিয়মকে প্রশ্ন তুলবে সুদীপ দাসের ‘কুলের আচার’। মুক্তির তারিখ হিসেবে ধার্য করা হয়েছে ৩ জুন। মুখ্য চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার, ইন্দ্রানী হালদার, বিক্রম চ্যাটার্জী ও সুজন মুখোপাধ্যায়। চলতি বছরে অরিন্দম শীলের পরিচালনায় জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১ জুলাই মুক্তি পাচ্ছে ‘খেলা যখন’ (Khela Jawkhon)। মনস্তত্বের জটিল গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক। অরিন্দম শীল ফের বড়পর্দায় নিয়ে আসছেন ব্যোমকেশকে। ক্যামিলিয়া প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে প্রযোজনার দায়িত্ব রয়েছে এসভিএফ। ফেরর ব্যোমকেশ হয়ে ফিরছেন আবীর চট্ট্যোপাধ্যায়। বড়পর্দায় ফের ফিরছে ‘সোনাদা’ আবীর চট্টোপাধ্যায়। এবার ‘কর্ণসুবর্ণের গুপ্তধনে’র (Karna Subarner Guptodhon) সন্ধান পেতে মরিয়া ইতিহাসের অধ্যাপক। সঙ্গী অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট