শীঘ্রই বিয়ের পিঁড়িতে দক্ষিণী ‘নায়ক’ বিশাল, পাত্রী কে?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের সানাইয়ের সুর! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি, যিনি বিশাল নামেও পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের সানাইয়ের সুর! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি, যিনি বিশাল নামেও পরিচিত। জানা গিয়েছে অভিনেত্রী সাই ধানশিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ২০২৫ সালেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। বিশাল সম্প্রতি নিজেই তাঁর বিয়ের দিনক্ষণ প্রকাশ করেছেন। নয় বছর আগে ‘মাধবগজ রাজা’ অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি নদীগর সঙ্গম ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পরে সাইকে বিয়ে করবেন। যার জন্য তারা তহবিল সংগ্রহ করেছিলেন। নদীগর সঙ্গম হল দক্ষিণ ভারতীয় শিল্পীদের সংগঠন। অবশেষে নদীগর সঙ্গমের কাজ শেষ হয়েছে। এবং তিনি সম্ভবত আজকেই বিয়ের তারিখ ঘোষণা করবেন।

মনে করা হচ্ছে, সোমবার (১৯ মে) সাইয়ের ছবি যোগী দা-এর প্রচারণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশাল। আর এখানেই তিনি বিয়ের ঘোষণা দিতে পারেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিশালকে তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে বলেছিলেন, “হ্যাঁ, আমি বিয়ের জন্যে সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছি। আমাদের মধ্যে বিয়ে নিয়ে কথা হয়েছে। আমাদের বিয়ে ভালোবাসার হবে। আগামী চারমাসের মধ্যে আমি বিয়ে করল। আমি খুব শীঘ্রই কনে এবং বিয়ের তারিখ সম্পর্কে বিস্তারিত ঘোষণা করব।” যদিও তিনি তার কনের নাম প্রকাশ করেননি, তবে গুঞ্জন, সাইয়ের প্রেমেই পড়েছেন অভিনেতা এবং তাঁকেই তিনি বিবাহ করবেন। সূত্রের খবর, বিশাল এবং সাই কয়েক মাস ধরে ডেটিং করছেন। তাদের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। চার মাসের মধ্যে তাঁদের বিয়ে, তাই তাদের বাগদান শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

কয়েকদিন আগে, তামিলনাড়ুর ভিল্লুপুরমে একটি অনুষ্ঠানে পড়ে গিয়েছিলেন বিশাল, যাতে তাঁর ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সেই মর্মান্তিক মুহূর্তের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। কাজের ক্ষেত্রে, অভিনেতাকে শেষবার মাধবগজ রাজা ছবিতে দেখা গিয়েছিল। ছবিটিতে আরও অভিনয় করেছিলেন সান্থানম, অঞ্জলি, সোনু সুদ, বরলক্ষ্মী শরৎকুমার এবং প্রয়াত মনোবালা। সুন্দর সি পরিচালিত, ছবিটি ২০১৩ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে আর্থিক সমস্যা এবং আইনি জটিলতার কারণে, ছবিটি এক দশক পিছিয়ে যায় এবং অবশেষে ১২ জানুয়ারী, ২০২৫ তারিখে মুক্তি পায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের