২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

আজ, বৃহস্পতিবার (১৩ অগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার শুনানি ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেলেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী তানজিন তিশা। আজ, বৃহস্পতিবার (১৩ অগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার শুনানি ছিল। যেখানে অভিনেত্রী সশরীরে হাজির হয়েছিলেন। শুনানি শেষে তাঁকে জামিন দিয়েছেন বিচারপতি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আইনজীবি ইলতুতমিস সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ এবং প্রচারের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ রয়েছে তানজিনের বিরুদ্ধে।

জানা গিয়েছে, আজ সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ মামলার শুনানি শুরু হয়েছিল। আসামি ও অভিযোগকারী, উভয়ের বক্তব্যই শোনেন বিচারক। আদালতে দুই পক্ষই উচ্চস্বরে কথা বলেন। সওয়াল-জবাব শেষে বিচারপতি অভিনেত্রীর জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে তাঁকে একাধিকবার আইনি নোটিশ পাঠানো হলেও তিনি কোনও জবাব দেননি। এরপর ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছিল এবং ১৩ অগস্ট, মামলার পরবর্তী শুনানিতে অভিনেত্রীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়। সেইমতো অভিনেত্রী আজ আদালতে উপস্থিত হয়েছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির মূল্য পরিশোধ করেননি অভিনেত্রী। পাশাপাশি ব্র্যান্ডের প্রচারের প্রতিশ্রুতি দিয়েও রাখেননি তানজিন তিশা। পরে তিনি পেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় গত নভেম্বরে অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করেন পেজটির মালিক আমিনুল ইসলাম। এরপর আদালত অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আদালত, তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। যদিও অভিযোগের কথা অস্বীকার করে তানজিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই কেন তিনি এর মূল্য পরিশোধ করবেন?

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী