পর্দায় স্বামীর অত্যাচারের শিকার, বাস্তবেও প্রচণ্ড অসুস্থ, কি হয়েছে কঙ্কার!

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিক ‘কাজল নদীর জলে’। নায়িকা কঙ্কাবতীর চরিত্রে প্রশংসিত হচ্ছে অরুণিমার অভিনয়। বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকে দেখানো হচ্ছে, স্বামী অর্জুনের বারণ সত্ত্বেও নাচের অনুষ্ঠানে যাওয়ায় তাঁর লাঞ্ছনার শিকার হতে হচ্ছে নায়িকাকে। স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়েছে তুমুল অশান্তি, কিন্তু কঙ্কাকে রক্ষা করতে এগিয়ে আসে তাঁরই পুরনো প্রেমিক তথা অর্জুনের বন্ধুসম প্রিয় দাদা সমুজ্জ্বল। এরপর কি আরও বাড়তে চলেছে সম্পর্কের জটিলতা? আপাতত সেই উত্তর পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের আশঙ্কা জেনেও বিপজ্জনক বাড়ি ছাড়তে নারাজ বাসিন্দারা

এদিকে পর্দায় যেমন স্বামীর কাছে অত্যাচারিত হচ্ছেন কঙ্কা তেমনই বাস্তবেও চরম অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী অরুণিমা হালদার। পুজোর পর থেকেই তাঁর শরীরের অবস্থা অবনতির দিকে এগোয়। এরপর ডাক্তারি পরীক্ষা করে জানা যায় তাঁর জন্ডিস হয়েছে। চড়চড়িয়ে বেড়েছে বিলিরুবিনের মাত্রা। অভিনেত্রীকে অন্তত ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু ধারাবাহিকের মূল নায়িকা হওয়ার কারণে টানা ১৫ দিন অনুপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুনঃ ঘন জঙ্গলের মধ্যেই শুরু কালী সাধনা, এই মায়ের পুজোয় রয়েছে বিশেষ রীতি

অসুস্থতা নিয়েই শুটিংফ্লোরে আসছেন অরুণিমা। মেয়ের যত্ন নিতে তাঁর মা-ও সঙ্গে আসছেন। এখন বাইরের খাবার খাওয়া পুরোপুরি বন্ধ। চিকিৎসকের বলে দেওয়া ডায়েট অনুযায়ী বাড়ির তৈরি খাবারই আনছেন নায়িকা। তবে শুটিং সেটে সবাই খুব সহযোগিতা করছে বলেও জানালেন অভিনেত্রী। এক দিন অন্তর শুটিংয়ে আসছেন তিনি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দুর্বলতা পুরোপুরি কাটেনি। ধারাবাহিকের স্বার্থে অসুস্থ শরীর নিয়েই উজ্জ্বল আলো ও ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে অরুণিমাকে। এই পরিস্থিতিতে কি ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তিনি? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তিনি নিজের সাধ্যমতো শুটিং চালিয়ে যাচ্ছেন ফলে ধারাবাহিক ছাড়ার কোনও প্রশ্নই নেই। দর্শকরা তাঁকে কঙ্কার চরিত্রে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। তাই দর্শকদের বিনোদনের জন্য এইটুকু ত্যাগ স্বীকার করতে রাজি ছোট পর্দার কঙ্কাবতী।

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও