যে কারণে হলিউড ক্রিটিকস অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন না জুনিয়র এনটিআর

নিয়র এনটিআর তাঁর ফিল্মের শুটিং করছেন না কারণ দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন অভিনেতার চাচাতো ভাই নন্দমুরি তারকা রত্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্ব এখন ভারতীয় ফিল্ম ‘RRR’-এর জয়ের জোয়ারে ভাসছে। ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড-সহ একাধিক সম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছে ‘RRR’-টিম। ইতিমধ্যেই ছবির গান ‘নাটু নাটু’, এশিয়ার অন্যতম মৌলিক গান হিসেবে ভূষিত হয়েছে। সুতরাং ‘RRR’-এর কাঁধে চেপে গোটা বিদেশ ভ্রমণ করছেন ‘RRR’-এর টিম। আগামী মাসেই অস্কারের অনুষ্ঠান, চলতি বছর ১২ মার্চ, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলেছে ৯৬ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। সেই কারণে আগামী কয়েক দিন মার্কিন যুক্তরাষ্ট্রেই ঠিকানা রাম চরণ, রাজামৌলি, কীরাভানিদের। গত সপ্তাহেই হয়ে গেল হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। সেখানেও এসএস রাজামৌলির আরআরআর পাঁচটি পুরস্কার জিতেছে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, রাম চরণ, এমএম কিরাভানি, আরআরআর-এর সম্পুর্ণ দল। কিন্তু বিষয়টি হল, এই অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকলেও দেখা যায়নি জুনিয়র এনটিআরকে।

বর্তমানে এই অ্যাওয়ার্ড শোতে এনটিআরের অনুপস্থিতি নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন, বলা চলে এটাই ছিল টক অফ দ্য টাউন। এদিকে হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল টুইটার জানিয়েছে, যে তাঁরা জুনিয়র NTR-কে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি তাঁর ব্যক্তিগত এবং পেশাদার প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। RRR হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড শোতে পাঁচটি পুরস্কার জিতে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়াও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কারও জিতেছে RRR।

২৮শে ফেব্রুয়ারি, হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জুনিয়র এনটিআরকে পুরস্কার শোতে আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে একটি টুইটে জানানো হয়, “প্রিয় RRR অনুরাগী ও সমর্থকরা, আমরা এন.টি. রামা রাও জুনিয়রকে #HCAFilmAwards-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তিনি ভারতে একটি নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। তিনি শীঘ্রই আমাদের কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করবেন।” যদিও ভক্তদের ধারণা, জুনিয়র এনটিআর তাঁর ফিল্মের শুটিং করছেন না কারণ দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন অভিনেতার চাচাতো ভাই নন্দমুরি তারকা রত্ন। অ্যাসোসিয়েশন সেই ভক্তকে উত্তরে বলে, “তিনি মূলত একটি চলচ্চিত্রের শুটিং করছিলেন যার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।”

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের