‘আমি অভিনেতা, আমার ছেলেই জানে না’, বলিউডের প্রতি কেন এত অভিমান তুষারের

তাঁর চলচ্চিত্র সম্পর্কেও বাড়িতে কোনও কথা বলেন না অভিনেতা। এমনকী তাঁর সিনেমার কোনও পোস্টারও নেই বাড়িতে। তুষার তাঁর ছেলের একক পিতা। অর্থাৎ তিনি সিঙ্গেল ফাদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তারকাদের বহু ঘটনাই ভক্তদের অজানা। এদিকে বলিউড একটি খারাপ রেকর্ড হল, নেপোটিজম। অর্থাৎ স্টারকিডদের রাজত্ব এখানে। তবে এই কথা মোটেও ঠিক নয়, বহু অভিনেতা গডফাদার ছাড়াই আজ বলিউডে প্রতিষ্ঠিত, অন্যদিকে বহু অভিনেতা স্টারকিড হয়েও বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করতে পারেনি। যাঁর মধ্যে একজন কিংবদন্তি তারকা জিতেন্দ্র পুত্র তুষার কাপুর। বাবার নামে বলিউডে তিনি প্রতিষ্ঠিত হলেও সফল হতে তিনি ব্যর্থ। মাত্র কয়েক ছবি করেছেন তিনি, কিন্তু সবথেকে তাঁর উল্লেখযোগ্য ছবি ছিল গোলমাল সিরিজ।

যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দারুণ জনপ্রিয়তা পেয়ে ছিলেন। তুষার কাপুর বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘মারিচ’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছেলে লক্ষ্য সম্পর্কে একাধিক কথা বলেন অভিনেতা। জানালেন, তাঁর ছেলে জানেই না যে বাবা কি কাজ করেন। অর্থাৎ তুষারের কাজের সম্পর্কে অবগত নন লক্ষ্য। একটি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে তুষার বলেন যে, লক্ষ্য তাঁর নিজের স্কুলের কার্যকলাপ এবং তাঁর বন্ধুদের সঙ্গে খুব বেশি জড়িত। তাই বলিউডের বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। লক্ষ্য শুধুই ইউটিউবে ভিডিও দেখে এবং কিছু গেম খেলে। তুষারের কাজের লাইন সম্পর্কে বেশ অজ্ঞ।

বলিউড থেকে কেন বিরতি নিয়েছিলেন তুষার, সেই বিষয়ে অভিনেতা জানান, বাড়িতে তিনি একদমই অভিনেতা নন। তাঁর চলচ্চিত্র সম্পর্কেও বাড়িতে কোনও কথা বলেন না অভিনেতা। এমনকী তাঁর সিনেমার কোনও পোস্টারও নেই বাড়িতে। তুষার তাঁর ছেলের একক পিতা। অর্থাৎ তিনি সিঙ্গেল ফাদার। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে স্বাগত জানিয়ে ছিলেন তিনি লক্ষ্যকে। এদিকে ‘মারিচ’-এ আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, রাহুল দেব, সিরাত কাপুর এবং অনিতা হাসানন্দানি। এটি পরিচালনা করেছেন ধ্রুব লাথার এবং প্রযোজনা করেছেন তুষার কাপুর। ছবিতে, তুষার একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮