চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, বনি নয়, কমল হাসানের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন শ্রীদেবীর মা

নিজস্ব প্রতিনিধি: বনি কাপুর নয়, বরং দক্ষিণী কিংবদন্তি কমল হাসানের সঙ্গেই মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মা। একদিকে বলিউডের অপ্সরা ছিলেন শ্রীদেবী, অন্যদিকে দক্ষিণের একজন দাপুটে অভিনেতা হলেন কমল। অকালে প্রয়াত হলেও আজও বলিউডের রন্ধ্রে রন্ধ্রে শ্রীদেবীর নাম বলুন বা খ্যাতি সবটাই বর্তমান।

তাঁর অভিনীত একাধিক সুপারহিট ছবি প্রতিনিয়ত তাঁর কথা মনে করিয়ে দেয় সকলকে। তৎকালীন যুগে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় শ্রীদেবীর নামটা একটু উঁচুতেই অবস্থান করে। কিন্তু ২০১৮ সালে আচমকাই শোনা যায়, তাঁর রহস্যজনক মৃত্যু হয়েছে। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। এদিকে কমল হাসানও দক্ষিণের একজন দাপুটে অভিনেতা। বলিউডেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। আজ তাঁর ৬৮ তম জন্মদিন।

কমল হাসান এবং শ্রীদেবীর অভিনীত ‘সদমা’ ছবিটি বক্সঅফিসে দারুণ রাজত্ব করেছিল। ভক্তদের দ্বারা প্রচুর ভালবাসা এবং প্রশংসাও পেয়েছিল এই ছবি। ছবিতে শ্রীদেবী-কমলের ঝকঝকে অনস্ক্রিন রসায়ণ ভক্তদের দারুণ মনে ধরেছিল। সেই কারণেই শ্রীদেবীর মা চেয়েছিলেন তাঁরা বাস্তব জীবনেও জুটি বাঁধুক অর্থাৎ বিয়ে করুক। এমনকী শ্রীদেবীর মৃত্যুর পর ‘দ্য 28th Avtars of Sridevi’ শিরোনামের একটি স্মরণসভায় কমল হাসান নিজে শ্রীদেবীকে উৎসর্গ করে একটুও চিঠি পড়েছিলেন। যেখানে অভিনেতা বলেন, শ্রীদেবী এবং তিনি এতটাই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যে তাঁর মা প্রায়ই তাঁকে তাঁর মেয়েকে বিয়ে করার জন্যে বলতেন। কিন্তু শ্রীদেবী সর্বদা প্রত্যাখ্যান করতেন। কারণ শ্রীদেবী কমলকে নিজের পরিবার বলে মনে করেন, তাই এমন কাউকে তিনি বিয়ে করতে পারবেন না। কমল আরো বলেন, শ্রীদেবীর মৃত্যুর সময় পর্যন্তও কমলকে “স্যার” বলে ডেকে এসেছেন। তাঁদের বন্ধন ছিল খুব খাঁটি ছিল। তামিল চলচ্চিত্র ‘মুন্দ্রু মুদিচু’ এর সেটে শ্রীদেবীর সঙ্গে কমলের প্রথম দেখা হয়েছিল। যখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। শ্রীদেবী সবেমাত্র ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তখন।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ