চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’য়ের নির্মাতারা

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’য়ের নির্মাতারা। শুক্রবার মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বহু টালবাহানার পর এই ছবি মুক্তি পায়। ১৯৯০ য়ে কাশ্মীরের পণ্ডিতদের উপর ঘটা অত্যাচার ও নৃশংসতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি। কিন্তু মুক্তির ঠিক পরেই বেশ সাফল্যের মুখ দেখেছে বিবেক অগ্নিহোত্রীর ছবিটি। ছবি মুক্তির পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ছবির নির্মাতারা। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর তাঁদের কথোপকথনের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল।

অভিষেক লিখেছেন ” শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি যেভাবে দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছেন তা সত্যিই ভীষণ মূল্যবান। তিনি যেভাবে আমাদের উৎসাহ দিলেন তা সত্যিই ভীষণ দামি আমাদের জন্য। আগে কোনও ছবির প্রযোজনা করে এতটা গর্বিত হইনি যতটা এই ছবি করে হয়েছি। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।” একই সুরে সুর মিলিয়েছেন পরিচালকও। পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন ”অভিষেক আপনার জন্য আমার দারুন খুশি হচ্ছে। দেশের এমন এক কঠিন সত্যকে নিয়ে কাজ করার সাহস দেখিয়েছেন আপনি। সুদূর আমেরিকাতেও এই ছবি দেখছে মানুষ। অনেক শুভেচ্ছা”। ‘দ্য কাশ্মীর ফাইলস’য়ে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবি যোশী, দর্শন কুমার প্রমুখ। 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ