চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবা হলেন অভিনেতা বরুণ ধাওয়ান, পুত্র হল না কন্যা?

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। সকাল থেকেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের হাসপাতাল থেকে একটি ছবি ভাইরাল হচ্ছিল। যেখানে দেখা যাচ্ছিল তিনি একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছিল, অভিনেতার অন্তঃসত্ত্বা স্ত্রী নাতাশা দালাল হাসপাতালের ভর্তি হয়েছেন। যে কোনও সময়েই চলে আসতে পারে সুখবর।

বশেষে অপেক্ষার অবসান। বাবা হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন নাতাশা দালাল। ৩ জুন বরুণ নাতাশা তাঁদের প্রথম সন্তান, কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন। বরুণ ধাওয়ানের বাবা এবং প্রবীণ পরিচালক ডেভিড ধাওয়ান এই খবরটি নিশ্চিত করেছেন। অর্থাৎ বাবা হয়ে গেলেন বরুণ ধাওয়ান, এবং দাদু হলেন জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ান। অভিনেতা বাবা হওয়ার পরে হাসপাতালেই সেলিব্রেশন শুরু করেছেন। যে ভিডিওগুলি পাপারাজ্জি অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা হয়েছে। ডেভিড ধাওয়ানও একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনন্দন বার্তাগুলির জন্য সমস্ত প্যাপদের ধন্যবাদ জানাচ্ছেন সদ্য দাদু ডেভিড ধাওয়ান। সেখানেই তিনি নিশ্চিত করেছেন যে, নাতাশা ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বরুণ ও নাতাশা ফেব্রুয়ারিতে তাঁদের গর্ভধারণের বিষয়টি প্রথম জানান। স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে বরুণ লিখেছিলেন, “আমরা গর্ভবতী। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা চাই। #myfamilymystrength।”

কাজের ফ্রন্টে, বরুণকে পরবর্তীতে ‘বেবি জন’-এ দেখা যাবে, যেটি পরিচালনা করবেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি। ‘বেবি জন’ একটি অ্যাকশন এন্টারটেইনার এ কালেশ্বরন পরিচালিত। বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বি ছাড়াও, ছবিতে জ্যাকি শ্রফ এবং রাজপাল যাদব সহ-অভিনেত্রী ভূমিকায় অভিনয় করেছেন। ‘বেবি জন’-এর সঙ্গীত পরিচালনা করেছেন এস থামন। এছাড়াও ‘সিটাডেল’-এর ভারতীয় স্পিন-অফও রয়েছে, তার কিটিতে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বরুণকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রাজ ও ডিকে।

 

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ