কন্যা সন্তানের মা হলেন বিপাশা বসু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ কয়েকদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Aliya Bhatt)। রণবীর আলিয়ার কোল আলো করে এসেছে কন্যা সন্তান (Girl child)। খুশির সেই রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে খুশির খবর। মা হলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasa Basu)। শনিবার বিপাশার কোল আলো করে এসেছে কন্যা সন্তান। গত আগস্ট মাসেই পরিবারে নতুন সদস্যের আগমনের খবর নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। এরপর শনিবার এলো মাহেন্দ্রক্ষণ। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বিপাশা বসু।

২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বিপাশার কোল আলো করে এল ফুটফুটে মেয়ে। ৪৩ বছরে প্রথম সন্তানের মা হলেন বিপাশা। মা ও শিশু দুজনেই ভালো আছেন বলে জানা গিয়েছে। ২০১৫ সালে অ্যালন ছবিতে অভিনয় করতে গিয়ে প্রথমবার করণ সিং গ্রোভারের সঙ্গে পরিচয় হয় বিপাশার এরপর ২০১৬ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিপাশার সঙ্গে বিয়ের আগে আরও দুবার বিয়ে করেছিলেন করণ। কিন্তু দুবারই খুব অল্প সময়ের মধ্যেই তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাই করণও এই প্রথমবার বাবা হলেন।

উল্লেখ্য এর আগে আগস্ট মাসে সন্তান আসার খবর জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। অভিনেত্রী লিখেছিলেন, “একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব”।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার