আবারও ‘দ্য কাশ্মীর ফাইলস’-র প্রশংসায় প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ বার্তা

'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ফের বিবেক অগ্নিহোত্রীর এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পূর্বে যত বাধা বিপত্তিই আসুক ছবি মুক্তির পর আর তা নিয়ে একেবারেই ভাবতে হয়নি ছবির পরিচালক থেকে প্রযোজক কাউকেই। মুক্তির ৪ দিনেই বিপুল অঙ্কের ব্যবসা করেছে এই ছবি। শুধু তাই নয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দেখা করে অভিবাদন জানিয়েছেন ছবির প্রযোজক ও পরিচালককে। এবার এই ছবি নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ফের বিবেক অগ্নিহোত্রীর এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। 

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রধানমন্ত্রী আবারও এক বিশেষ বার্তা দিয়ে বললেন ছবি বানালে এরকম ছবি বানাও যা দেশের প্রতিটি মানুষকে নাড়িয়ে দেবে। যা দেশের অদেখা , অজানা সত্যিকে সামনে নিয়ে আসবে। যা মানুষকে রিদ্ধ ও সমৃদ্ধ করবে। শুধু তাই নয় বিজেপির প্রত্যেক সাংসদকে এই ছবি দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

৯০-র দশকে কাশ্মীরে বসবাসকারী পণ্ডিতদের যে নৃশংসতার শিকার হতে হয়েছিল তা নিয়েই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। মাত্র ৩ দিনেই বক্সঅফিসে বিপুল অঙ্কের ব্যবসা করেছে। এই ছবির সবথেকে চর্চিত বিষয় এই ছবির কনটেন্টের পাশাপাশি এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। এমন এক বিষয় নিয়ে কাজ করার দুঃসাহস দেখিয়েছেন তিনি তা ভীষণভাবে চর্চিত এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি তো অনুপম খের, মিঠুন চক্রবর্তীর মত স্টাররা রয়েছেনই। বেশ ব্যাতিক্রমী ভাবেই তাই ছবি মুক্তির আগে নয় বরং ছবি মুক্তির ৩ দিন পর এক সাংবাদিক সম্মেলন করলেন পরিচালক।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?