মাত্র ৮ মাসেই রাজত্ব শেষ, অন্তিম শুটিং হয়ে গেল ‘তুঁতে’-র

কিন্তু শোনা যাচ্ছে, মাত্র ৮ মাসেই শেষ এই ধারাবাহিকের জার্নি। যদিও টেলিপাড়ায় এই ঘটনা নতুন নয়, ইদানীং অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে অনেক সিরিয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপির দাপটে বিদায়ের ঘন্টা বাজছে একের পর এক বাংলা ধারাবাহিকের। কারণ বর্তমানে টিআরপিই সর্বেসর্বা। প্রথম দিকেও যে ধারাবাহিক টিআরপিতে রাজত্ব করছিল। শেষের দিকে সেই ধারাবাহিকই টিআরপির তালিকায় মুখ থুবড়ে পড়ছে। যেমনটা হল স্টার জলসার তুঁতে ধারাবাহিকের ক্ষেত্রে। এই ধারাবাহিক শুরু থেকেই টিআরপিতে ভাল জায়গায় স্থান অর্জন করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে টিআরপিতে আর দেখা যায়নি ধারা বাহিককে।

এই ধারাবাহিকের মাধ্যমে টলিউড পেয়েছিল দীপান্বতা রক্ষিত এবং সৈয়দ আরেফিন-এর মতো নতুন জুটিকে। কিন্তু শোনা যাচ্ছে, মাত্র ৮ মাসেই শেষ এই ধারাবাহিকের জার্নি। যদিও টেলিপাড়ায় এই ঘটনা নতুন নয়, ইদানীং অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে অনেক সিরিয়াল। তার পরিবর্তে এসেছে নতুন সিরিয়াল। স্বাভাবিকভাবেই টিআরপির দাপটে মুখ থুবড়ে পড়ছে এক একটি ধারাবাহিক। জানা গিয়েছে, ‘তুঁতে’র পরিবর্তেও একগুচ্ছ সিরিয়াল আনতে চলেছে স্টার জলসা। তুঁতের জায়গা নিতে পারে চিনি। মঙ্গলবার হয়ে গেল তুঁতের শেষ দিনের শুটিং। মেকআপ রুম থেকে সকলের সঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।

একসঙ্গে অনেক দিন কাজ করতে করতে সকলের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে রূপসার, তাই শেষ স্মৃতি নিজের ইনস্টাগ্রামে বন্দি করে রাখেন অভিনেত্রী। ‘তুঁতে’ সিরিয়ালে খলনায়িকার অভিনয় করেছেন রূপসা। শুরুর কয়েকটা মাস টিআরপি তালিকায় প্রথমের দিকেই জায়গা করে নিলেও ধীরে ধীরে গল্পের টুইস্ট আর ভাল লাগেনি দর্শকদের। যদিও এখন ধারাবাহিকে এসেছে নতুন নায়ক গৌরব মণ্ডল। সরে গিয়েছেন আফেরিন। শোনা যাচ্ছে, সিরিয়াল শেষ হলেই বিয়ের প্রস্তুতি শুরু করবেন রূপসা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6