ফুটবল বেটিংয়ের গল্প এবার রূপোলি পর্দায়, অরিত্রের সঙ্গে জুটিতে অর্জুন চক্রবর্তী

অর্জুন ছাড়াও ছবিতে থাকবেন, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, প্রমুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ফুটবল বেটিংয়ের গল্প বাংলা ছবির পর্দায়। ফের নতুন ভাবনার ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অরিত্র সেন। গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী, তাঁর হাত ধরেই উঠে আসবে ফুটবল বেটিংয়ের গল্প। ছবির নাম হতে চলেছে প্রান্তিক। তবে নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু শোনা গিয়েছে ছবির মুখ্য ভূমিকায় শুধু অর্জুন চক্রবর্তীই নয়, তাঁর সঙ্গে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে বলে টলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর। কিন্তু এখনও পরিচালক বা কলাকুশলীরা কেউই এই ছবির বিষয়ে মুখ খোলেননি। ছবির গল্প বলছে, একটি ছেলে বিদেশ যেতে চায়। বিদেশে যাওয়ার স্বপ্ন দিবা রাত্রি দেখেছেন তিনি। কিন্তু পারিবারিক কারণে তাঁর সেই স্বপ্ন পূরণ হবেনা। খানিকটা আর্থিক অভাবে তাঁর স্বপ্ন অধরা রয়ে যায়। তাঁর বাবা মারা যায়। এমন সময় তাঁর সঙ্গে আলাপ হয় এক ব্যক্তির। সেই ব্যক্তি ওই ছেলেটির অসাধারণ একটি গুণকে খুঁজে পায়।

জানা যায়, ছেলেটি যে কোনও ফুটবল ম্যাচের আগেই বলে দিতে পারে কোন দল জিতবে। সেই প্রতিভাকে কাজে লাগিয়েই তখন ছেলেটি সাফল্যে পেতে শুরু করে। কিন্তু এমন সময়ই সে একটি ফাঁদে জড়িয়ে পড়ে। এবার কীভাবে সে ওই ফাঁদ থেকে নিজেকে মুক্তি করবে সেটা নিয়েও গল্প এগোবে। ছবিতে পরমব্রত রয়েছেন ক্যামিও চরিত্রে। অন্যদিকে অর্জুন ছাড়াও ছবিতে থাকবেন, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, প্রমুখ। ছবিটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি। তবে ইতিমধ্যেই শ্যুটিং শেষ।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার