দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তি পেল ‘বেলাশুরু’র প্রথম গানের টিজার

নিজস্ব প্রতিনিধিঃ ”সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালবেসে যাই”, মুক্তি পেল উইন্ডোজ প্রোডাকশন হাউজের আগামী ছবি ‘বেলাশুরু’র প্রথম গানের টিজার। অনুপম রায়ের কন্ঠে  গানটি শুনতে পাবেন এই ছবিতে দর্শক। গানের এমন কথাতেই সম্পর্কের এক অদ্ভূত টান অনুভব করার মত। বেলাশেষে মুক্তি পাওয়ার সাত বছর পর এই মে মাসে আসতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহু প্রতীক্ষিত এই ছবি। স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিনের আগে ২০ মে মুক্তি পাবে এই ছবি। সবথেকে বড় বিষয় ও নস্টালজিয়া তৈরি করার মত বিষয় যেটি এই ছবির তা হল এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে আবার ফিরে পাওয়া। এ যেন দর্শকের কাছে এক আলাদাই প্রাপ্তি। যা শেষ হয়েও শেষ হয় না।

শুধুই তাঁরা নয় বেলাশেষে ছবিতে তাঁদের সম্পর্কের সমীকরণই শুধু নয় তাঁর পাশাপাশি তাঁদের চার সন্তানের বিবাহিত জীবন, সম্পর্ক সবকিছুতে যে টানাপোড়েন ছিল এই গানের টিজার যেন তাঁদের সম্পর্কের জটিলতা শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আরতিকে সোনাঝুরির জঙ্গলে, খোয়াইয়ের রাস্তায় হাত ধরে নিয়ে হেঁটে বেরাচ্ছেন বিশ্বনাথ। মাদলের তালে তাল দিচ্ছে দুজনে হাত ধরে। আর তাঁদের ছেলেমেয়ারা তাঁদের সম্পর্কের বাঁধুনিকে আরও মজবুত করছে। এই গানের টিজারে তা দেখা গেল ভীষণভাবে। এবার শুধু অপেক্ষা পুরো গানটি মুক্তির।  

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ