অবশেষে প্রকাশ্যে এল সত্য! মায়োসিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত সামান্থা

আমি ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে, আমাদের সবসময় একটি শক্তিশালী ফ্রন্ট রাখার দরকার নেই। এই দুর্বলতাকে মেনে নিয়ে আমি এখনও লড়াই করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশকিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন স্বনামধন্য দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu reveals she has been diagnosed with an autoimmune condition called Myositis)। আচমকাই তাঁর সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাওয়াই কারণ। ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডে তিনি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন। অথচ তারপর থেকেই তিনি গায়েব ছিলেন। যদিও সুন্দরী অভিনেত্রী প্রতিনিয়তই চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্যে, বিশেষ করে নাগার্জুনের ছেলে নাগাচৈতন্যের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর থেকেই তিনি ক্রমশঃ চর্চিত হচ্ছেন। এদিকে বলিউডেও তাঁর ডেবিউ করার কথা। কিন্তু তিনি গায়েব, সেই নিয়ে একাধিক গুজবও রটেছিল। জানা গিয়েছিল, তিনি নিজের চিকিৎসার জন্যে সম্প্রতি আমেরিকায় গিয়েছেন। কিন্তু সব গুজবে তালা পড়িয়ে নায়িকা নিজেই সম্প্রতি ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার দরবারে। এছাড়াও সামান্থা রুথ প্রভুকে শীঘ্রই যশোদা ছবিতে দেখা যাবে, যেখানে তিনি একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করছেন। ইতিমধ্যেই তাঁর ছবি ট্রেলার মুক্তি পেয়েছে, এবং তার দারুণ বেশ প্রশংসাও কুড়াচ্ছে। তবে এদিন সামান্থা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ঠিক নেই। তাঁর অটো ইমিউন অবস্থা, মায়োসাইটিস ধরা পড়েছে। এর আগে, সেপ্টেম্বরে সামান্থার শরীরের চিকিৎসার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের খবর প্রকাশ্যে এলে, অভিনেত্রীর দল তাঁর প্রতিবেদনটি খারিজ করে দেয়। কিন্তু, এখন, অভিনেত্রী একটি সাহসী পোস্টের মাধ্যমে নিজেই তাঁর শারিরীক কঠিন সংগ্রামের কথা জানিয়েছেন, এবং তিনি কীভাবে পুনরুদ্ধারের পথে আছেন তাও ভাগ করে নিয়েছেন।

অটোইমিউনে ভুগছেন সামান্থা

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর হাতে সংযুক্ত একটি ড্রিপ দেওয়া। তিনি হাসপাতালে শুয়ে রয়েছেন। সামান্থা একটি নোট পোস্টও করেছেন যেখানে তিনি লিখেছেন, “যশোধা ট্রেলারে আপনাদের প্রতিক্রিয়া সত্যই অপ্রতিরোধ্য। এই ভালবাসা এবং সংযোগটিই আমি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যা আমাকে জীবনের ছুঁড়ে দেওয়া অন্তহীন চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার শক্তি দেয়। কয়েক মাস আগে, আমার মায়োসাইটিস নামক একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়েছিল।” তিনি আরও যোগ করেছেন, “আমি প্রথমে গুরুত্ব দিই নি। তবে এটি আমার প্রত্যাশার চেয়ে একটু বেশিই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। আমি ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে, আমাদের সবসময় একটি শক্তিশালী ফ্রন্ট রাখার দরকার নেই। এই দুর্বলতাকে মেনে নিয়ে আমি এখনও লড়াই করছি। ডাক্তাররা আত্মবিশ্বাসী যে আমি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। আমার ভালো দিন এবং খারাপ দিন দুইই কেটেছে। আমি অনুমান করি, এর অর্থ আমি আরও একদিন পুনরুদ্ধারের কাছাকাছি এসেছি।”

সামান্থার আসন্ন চলচ্চিত্র

সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ভিগনেশ শিবানের কাথুভাকুলা রেন্দু কাধলে। অভিনেত্রী এখন হরি এবং হরিশের যশোদা মুক্তির জন্য অপেক্ষা করছেন, যা তাঁর প্রথম প্যান-ইন্ডিয়া রিলিজ হিসেবে চিহ্নিত হবে। এছাড়া তাঁর পৌরাণিক চলচ্চিত্র শকুন্তলমের পোস্ট-প্রোডাকশন কাজও শেষ পর্যায়ে রয়েছে। এদিকে, বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সামান্থার কুশিও রয়েছে।

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে