আরও একবার বিয়ে করলেন এই অভিনেত্রী, ছেলে হল নিতবর

সদ্য বিবাহিতা অভিনেত্রী হাতে রয়েছে পানীয়ের গ্লাস। স্বামী কুণাল বর্মার সঙ্গে কাটানো বিয়ের সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন পূজা নিজের ভক্তদের সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলে কৃশিবের জন্মের আগে তড়িঘড়ি খাতায় কলমে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূজা ও কুণাল। কিন্তু বিয়ের মত একটি অনুষ্ঠান প্রতিটি মানুষের জীবনেই একটি অন্যরকম জায়গা দখল করে থাকে। আর সেই ইভেন্টকেই নিয়ে থাকে হাজারো প্ল্যানিং। আনুষ্ঠানিক ভাবে বিয়ে না করতে পারা নিয়ে আক্ষেপ ছিল অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। ছেলের এক বছর হওয়ার সঙ্গে সঙ্গে গোয়াতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পূজা ও কুণাল। গায়ে হলুদ, মেহেন্দি, নাচ গান ইত্যাদির মাধ্যমে এদিন সমুদ্রপাড়ের শহর গোয়াতে বসেছিল তাঁদের বিবাহের আসর। যেখানে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় পরিজনরা। 

মা বাবার বিয়েতে নাকি নিতবর হয়েছিল ছোট্ট কৃশিব । কলকাতা থেকে এদিন অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনীক ধর, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন প্রমুখেরা। বিয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন পূজা ও কুণাল।  তবে বাবা মায়ের বিয়ে ছেলে দেখছে শুধু তাই নয় বিয়েতে নিতবরও হচ্ছে এই ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু কেমন অনুভূতি খুদের? এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে পূজা ইতিমধ্যেই জানিয়েছেন, ছোটবেলায় মা বাবার বিয়ে দেখতে না পারায় পূজার নাকি সমূহ অভিযোগ ছিল কিন্তু তাঁদের ছেলে একথা বলতে পারবেন না বা মা বাবার বিয়ে কেন সে দেখতে পায়নি তা নিয়ে কখনও অভিযোগ করবে না। 

বিয়ের আগের বিভিন্ন আচার অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের পরের দিনের ছবি সবকিছুই নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। স্বামী কুণাল বর্মার সঙ্গে কাটানো বিয়ের সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন পূজা নিজের ভক্তদের সঙ্গে। বিয়ের পরের দিনের ছবিতে দেখা  যাচ্ছে হালকা সাজপোশাকে তাঁদের দুজনকেই। হালকা গোলাপী রঙের পোশাক তাঁদের পরনে। গলায় ঝুলছে মানানসই গোলাপী রঙের গোলাপের মালা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে ভেন্যুর খোলামেলা জায়গায় রিল্যাক্স মুডে বসে রয়েছেন সদ্য বিবাহিতা অভিনেত্রী হাতে রয়েছে পানীয়ের গ্লাস। 

 

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ