প্রেমের প্রস্তাব দেওয়ার আগেই বিয়ে হয়ে গেল প্রিয়াঙ্কার, এবার কী করবেন সোহম?

কলকাতায় এসে মৈনাকের ছোটবেলার বন্ধু মেঘলার সঙ্গে দেখা হয়। মেঘলাও একজন সরকারি চাকুরিজীবি। তবে মৈনাকের সরকারি চাকরি পছন্দ নয়। বাড়ির চাপে তাঁকে সরকারি চাকরির প্রস্তুতি নিতে হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিনিয়ত ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন নতুন জুটি আবিষ্কার করছে। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল, এবার টলিউড ওয়েব সিরিজের নতুন জুটি হতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কি রায়। তাঁদের ওয়েব সিরিজের নাম ভাগ্যলক্ষী। ইতিমধ্যেই সিরিজের কাজ শেষ করেছেন তাঁরা। তবে এ তো গেল ওয়েব সিরিজ এবার মূলধারার সিনেমার পালা। এবার শোনা যাচ্ছে, নতুন বাংলা সিনেমার জুটি বাঁধছেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আর সেই ছবির নাম হতে চলেছে “সে তো আজও বোঝে না”। ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, দেবাশীষ মণ্ডল (Debashish Mondal) ও বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। ছবিটি পরিচালনা করছেন রন রাজ।

প্রেম ও বাস্তব জীবনযাত্রার একটি ছবি ফুটে উঠবে এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। ছবির গল্প বলছে, ছবির নায়ক মৈনাক মালদার ছেলে। সে সরকারি চাকরির প্রস্তুতির জন্য বন্ধু জাহিরের সঙ্গে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে মৈনাকের ছোটবেলার বন্ধু মেঘলার সঙ্গে দেখা হয়। মেঘলাও একজন সরকারি চাকুরিজীবি। তবে মৈনাকের সরকারি চাকরি পছন্দ নয়। বাড়ির চাপে তাঁকে সরকারি চাকরির প্রস্তুতি নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মেঘলা মৈনাকের ভরসা হয়ে ওঠে। আর মেঘলার এই ভরসা কখন যে মৈনাকের প্রেমে পরিণত হয়ে যায় তা নিজেও টের পায়নি মৈনাক।

কিন্তু সেই প্রেমের কথা জানানোর আগেই মেঘলার বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে। বিয়ের পরদিন থেকে আর খুঁজে পাওয়া যায় না মৈনাককে। মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও আবারও দেখা হয় মেঘলা আর মৈনাকের। কিন্তু মেঘলা বিধবার বেশে ধরা দেয় মৈনাকের সঙ্গে।অন্যদিকে মৈনাকের জীবনও অনেকটা বদলে যায়। কিন্তু কিভাবে জীবন বদলে গেল মৈনাকের, সেটাই সিনেমার ক্লাইম্যাক্স। ছবিতে মৈনাকের চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। মেঘলার চরিত্রে প্রিয়ঙ্কা সরকারকে দেখা যাবে। জাহিরের চরিত্রে অভিনয় করছেন দেবাশীষ মণ্ডল ও বৃষ্টির চরিত্রে দেখা যাবে বিবৃতিকে। ইতিমধ্যেই ছবির অধিকাংশ শ্যুটিং হয়ে গিয়েছে কলকাতায়। আগামী বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি।

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?