এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘টিকটিকি’,মুক্তি পেল ট্রেলার

শনিবার হইচই' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত 'টিকটিকি'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘টিকটিকি’। এর আগে মঞ্চে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ‘টিকটিকি’। সেই নাটকে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টপাধ্যায়কে। তবে এবার একেবারে নতুন আঙ্গিকে। ডিজিটাল মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আসছে টিকটিকি। সিরিজে মুখ্য দুই চরিত্র সৌমেন্দ্র কৃষ্ণ দেব ও মিলন বসাক। এই দুই প্রধাণ চরিত্রেই অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি ও অনির্বাণ ভট্টাচার্য। শনিবার মুক্তি পেল ছবির ট্রেলার। 

৫০ বছর আগে লেখা নাটক মঞ্চ ছাড়াও বিভিন্ন মাধ্যমে দেখেছেন দর্শক। কখনও তা নাটক হিসাবে কখনও আবার টেলিফিল্মরূপে। আগামী ১৮ মার্চ মুক্তি পাবে হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি। শনি সকালেই ছবির পোস্টার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা অনির্বাণ। ক্যাপশনে লিখেছেন ”পারফেক্ট ক্রাইম আর নির্ভুল তদন্ত।”

বলা বাহুল্য এর আগে হইচই’য়ের একাধিক সিরিজে দেখা গিয়েছে অনির্বাণকে। তার অভিনয় নিয়ে আলাদা করে কোনও কিছুই বলার আর প্রয়োজন পড়ে না। কয়েকমাস আগে তার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘মন্দার’ আর এক উদাহরণ। সেখানে পরিচালনার পাশাপাশি একটি ক্যামিও চরিত্রেও তাঁকে দেখা গিয়েছে। এবার আবার এক কালজয়ী নাটকের ওয়েবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাতেও নতুনভাবেই দর্শক তাঁকে পাবে বলে আশা রাখছেন। অন্যদিকে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়েরও এটাই প্রথম সিরিজ। 

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের